Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদয়পুরের রাজকীয় বিয়েতে বলিউডি ছন্দে ধরা দিলেন ট্রাম্প জুনিয়র, ভাইরাল 'হোয়াট ঝুমকা'য় নাচ

বিয়ের সন্ধ্যার আসল চমক ট্রাম্প জুনিয়র ও বেটিনা, রকি অউর রানি কি প্রেম কাহানি–র গান ‘হোয়াট ঝুমকা’-র তালে পা মেলালেন তাঁরা (Donald Trump Jr dance Udaipur Wedding)।

উদয়পুরের রাজকীয় বিয়েতে বলিউডি ছন্দে ধরা দিলেন ট্রাম্প জুনিয়র, ভাইরাল 'হোয়াট ঝুমকা'য় নাচ

বলিউড হিট গানে পা মেলালেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 November 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরের রাজকীয় বিয়ের উৎসব জমে উঠল বলিউডের নাচ-গানের ছন্দে (Udaipur wedding Bollywood Dance)। আর সেই উচ্ছ্বাসের কেন্দ্রে চমক - ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Donald Trump Jr) ও তাঁর প্রেমিকা বেটিনা অ্যান্ডারসনকে। মার্কিন বিলিয়নেয়ার পদ্মজা এবং রামা রাজু মান্তেনা মেয়ে নেত্রা মান্তেনা (Netra Mantena Wedding) এবং সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা তথা সিটিও ভাঁমসি গাদিরাজুর সঙ্গীত অনুষ্ঠানে বলিউড হিট গানে পা মেলালেন তাঁরা (Donald Trump Jr dance Udaipur Wedding)।

শুক্রবার, ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই তিনদিনের তারকাখচিত উদযাপন। সঙ্গীতের রাতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। মঞ্চে একের পর এক পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে তুলেছেন রণবীর সিং, শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও বরুণ ধাওয়ান। তবে সন্ধ্যার আসল চমক এল রণবীর সিংয়ের হাত ধরে, তিনি মঞ্চে ডাকেন ট্রাম্প জুনিয়র ও বেটিনাকে, নিজের সিনেমা রকি অউর রানি কি প্রেম কাহানি–র জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-র তালে নাচতে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর সিংয়ের অনুরোধে ট্রাম্প জুনিয়র ও বেটিনা প্রথমে ধীর ছন্দে নাচ শুরু করেন, তারপর রণবীরের উদ্দীপনায় পুরোপুরি বলিউড ভঙ্গিমায় নেচে ওঠেন দু’জন। দর্শকরাও সেই মুহূর্তে কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন।

সোনালি লেহেঙ্গা–চোলিতে চোখধাঁধানো সুন্দরী বেটিনা অ্যান্ডারসন যেন আলোকোজ্জ্বল সঙ্গীত রাতের কেন্দ্রবিন্দু। রণবীর সিংও ছিলেন তাঁর স্বভাবসিদ্ধ উচ্ছ্বাসে, কালো ফরম্যাল স্যুটে স্টাইলিশ লুকে। তিনি পরে সিম্বা–র ‘আঁখ মারে’ গানের তালেও সবাইকে মঞ্চে নিয়ে আসেন। শুধু তাই নয়, 'গালি বয়'–এর ‘অপনা টাইম আয়েগা’ গেয়েও অতিথিদের মনোরঞ্জন করেন তিনি।

মান্তেনা ও গাদিরাজুর এই রাজকীয় উদয়পুর বিয়েতে তিনদিনের অতিথি তালিকা প্রায় ৬০০ ছুঁয়েছে। একাধিক ঐতিহাসিক ও আইকনিক ভেন্যু - দ্য লীলা প্যালেস, জেনানা মহল থেকে জগমন্দির আইল্যান্ড প্যালেস জুড়ে চলবে অনুষ্ঠান।

শুধু ভারতের তারকারাই নন, আন্তর্জাতিক তারকাদেরও দেখা যাবে এই বিয়ের অনুষ্ঠানে। মঞ্চ মাতাতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা জেনিফার লোপেজ এবং জাস্টিন বিবার।

নেত্রা মান্তেনা হলেন অরল্যান্ডো-ভিত্তিক বিলিয়নেয়ার পদ্মজা ও রামা রাজু মানতেনার কন্যা। বর ভাঁমসি গাদিরাজু কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক, ২০২৪ সালের ফোর্বস ৩০ আন্ডার ৩০ তালিকায় জায়গা করে নিয়েছেন এই তরুণ উদ্যোক্তা। তাঁর সংস্থা সুপারঅর্ডার বহু-লোকেশনের রেস্তোরাঁগুলিকে ডেলিভারি ও টেকঅ্যাওয়ে ব্যবস্থায় প্রযুক্তিগত সহায়তা দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।

এই তারকাখচিত উদয়পুর উৎসবের সমাপ্তি ২৩ নভেম্বর সন্ধ্যার গ্র্যান্ড রিসেপশনে।


```