Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আম্বানি পরিবারের বিশেষ অতিথি ডোনাল্ড ট্রাম্প জুনিয়র! ঘুরে দেখলেন বনতারা, বাদ গেল না ডান্ডিয়াও

ট্রাম্প জুনিয়র ভারতে এসেছেন উদয়পুরে, এক ভারতীয়-আমেরিকান দম্পতির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।

আম্বানি পরিবারের বিশেষ অতিথি ডোনাল্ড ট্রাম্প জুনিয়র! ঘুরে দেখলেন বনতারা, বাদ গেল না ডান্ডিয়াও

ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 November 2025 09:44

দ্য ওয়াল ব্যুরো: আম্বানি পরিবারের (Ambani family) বিশেষ অতিথি হয়ে গুজরাতে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সময় কাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Donald Trump Jr)। জামনগরের (Jamnagar) বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প 'বনতারা' (Vantara) থেকে শুরু করে স্থানীয় মন্দির এবং দান্ডিয়ার অনুষ্ঠানে যোগ - সবটাই ছিল তাঁর দিনসূচিতে (Donald Trump Jr Jamnagar visit)।

দিনের শুরুতেই তিনি যান বনতারায়, অনন্ত আম্বানির তত্ত্বাবধানে গড়ে ওঠা বন্যপ্রাণীদের বিশাল রেসকিউ ও রিহ্যাবিলিটেশন প্রকল্পে। সেখানে তিনি বিভিন্ন এনক্লোজার ঘুরে দেখেন, কর্মীদের সঙ্গে কথা বলেন এবং রিলায়েন্সের এই সংরক্ষণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্যও নেন। সূত্রের খবর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অ্যান্ট আম্বানির আমন্ত্রণেই তিনি বনতারা পরিদর্শনে আসেন।

এরপর তিনি যান বনতারা ক্যাম্পাসের কাছাকাছি কয়েকটি মন্দিরে। গণপতি মন্দিরে প্রার্থনা করেন তিনি। এই সফর হঠাৎ হলেও স্থানীয়রা ভিড় জমান তাঁকে দেখতে।

এদিন সন্ধ্যায় একটি বিশেষ ডান্ডিয়া অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প জুনিয়র। সেখানে ছিলেন তাঁর স্ত্রী ভেনেসা ট্রাম্পও। উপস্থিত ছিলেন আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। চারজনকে একসঙ্গে ডান্ডিয়া খেলতে দেখা যায়, যা মুহূর্তেই উপস্থিতদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।

জামনগরে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে সকালেই তিনি আগ্রা গিয়ে তাজমহল দেখেন এবং সেটিকে “বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিস্ময়” বলে আখ্যা দেন।

ট্রাম্প জুনিয়র ভারতে এসেছেন উদয়পুরে, এক ভারতীয়-আমেরিকান দম্পতির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স পরিবারসহ তাজমহল পরিদর্শন করেছিলেন এবং ভারতীয়দের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন।


```