Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

জামনগরে ডান্ডিয়ার তালে ট্রাম্প-পুত্র! অনন্ত-রাধিকার কাছে হাতে-কলমে শিখলেন কীভাবে নাচতে হয়

 সন্ধ্যায় একটি বিশেষ ডান্ডিয়া অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প জুনিয়র। সেখানে ছিলেন তাঁর স্ত্রী ভেনেসা ট্রাম্পও। উপস্থিত ছিলেন আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।

জামনগরে ডান্ডিয়ার তালে ট্রাম্প-পুত্র! অনন্ত-রাধিকার কাছে হাতে-কলমে শিখলেন কীভাবে নাচতে হয়

ডান্ডিয়া নাচে মশগুল ট্রাম্প-পুত্র

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 November 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: ভারত সফরে এসে গুজরাতের (Gujarat) জামনগরে জমিয়ে ডান্ডিয়া (Dandiya) খেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ট্রাম্প জুনিয়র (Donald Trump Junior)। অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) সঙ্গে একেবারে হাতে-কলমে শিখলেন এই গুজরাতি নাচের ধরন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)।

দিনের শুরুতেই তিনি যান বনতারায়, অনন্ত আম্বানির তত্ত্বাবধানে গড়ে ওঠা বন্যপ্রাণীদের বিশাল রেসকিউ ও রিহ্যাবিলিটেশন প্রকল্পে। সেখানে তিনি বিভিন্ন এনক্লোজার ঘুরে দেখেন, কর্মীদের সঙ্গে কথা বলেন এবং রিলায়েন্সের এই সংরক্ষণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্যও নেন। সূত্রের খবর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অ্যান্ট আম্বানির আমন্ত্রণেই তিনি বনতারা পরিদর্শনে আসেন।

এরপর তিনি যান বনতারা ক্যাম্পাসের কাছাকাছি কয়েকটি মন্দিরে। গণপতি মন্দিরে প্রার্থনা করেন তিনি। এই সফর হঠাৎ হলেও স্থানীয়রা ভিড় জমান তাঁকে দেখতে।

ওই দিন সন্ধ্যায় একটি বিশেষ ডান্ডিয়া অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প জুনিয়র। সেখানে ছিলেন তাঁর স্ত্রী ভেনেসা ট্রাম্পও। উপস্থিত ছিলেন আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। চারজনকে একসঙ্গে ডান্ডিয়া খেলতে দেখা যায়, যা মুহূর্তেই উপস্থিতদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।

জামনগরে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে সকালেই তিনি আগ্রা গিয়ে তাজমহল দেখেন এবং সেটিকে “বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিস্ময়” বলে আখ্যা দেন। ট্রাম্প জুনিয়র ভারতে এসেছেন উদয়পুরে, এক ভারতীয়-আমেরিকান দম্পতির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স পরিবারসহ তাজমহল পরিদর্শন করেছিলেন এবং ভারতীয়দের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন।

তারপরই সফরসূচির আর এক গুরুত্বপূর্ণ গন্তব্য— তাজমহল। প্রবল নিরাপত্তার মধ্যেই আগ্রায় পৌঁছে প্রায় এক ঘণ্টা ধরে ঘুরে দেখেন সম্রাট শাহজাহানের প্রেমের স্মারক। পিটিআই সূত্রে খবর, স্মৃতিস্তম্ভের সূক্ষ্ম কারিগরি, স্থাপত্য ও ইতিহাস নিয়ে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন গাইড নীতিন সিংহকে। তিনিই ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনের সময় সঙ্গ দিয়েছিলেন।

আমেরিকার জনজীবনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ফোর্বস-এর মূল্যায়ন অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। ব্যবসা, রিয়েল এস্টেট এবং ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে দীর্ঘ দিনের যোগসূত্রেই তৈরি হয়েছে তাঁর আর্থিক শক্তি।


```