Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘ছেলে আজকাল আলাদা নজরে দেখছে’ বলার পর রোনাল্ডোর হাতে ‘বিশেষ’ উপহার তুলে দিলেন ট্রাম্প!

ডিনারের পরের দিন ওভাল অফিসে তাঁকে ডাকেন ট্রাম্প। সেখানেই রোনাল্ডোর হাতে প্রতীকী ‘গোল্ডেন কী’ তুলে দেন তিনি।

‘ছেলে আজকাল আলাদা নজরে দেখছে’ বলার পর রোনাল্ডোর হাতে ‘বিশেষ’ উপহার তুলে দিলেন ট্রাম্প!

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 November 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন (Mohammed bin Salman)–এর সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত রাজকীয় ভোজে হাজির ছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই আনুষ্ঠানিক ডিনারের পরদিনই তাঁকে বিশেষ আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেখানেই হঠাৎ চমক—ওভাল অফিসে রোনাল্ডোর হাতে ট্রাম্প তুলে দেন হোয়াইট হাউসের একটি ‘গোল্ডেন কী’, পুরোপুরি প্রতীকী সম্মানসূচক একটি উপহার।

মঙ্গলবারের ডিনারে রোনাল্ডো ছিলেন মূল অতিথিদের সারিতে। ইস্ট রুমের সামনে বসেছিলেন তিনি, যেখানে ট্রাম্প ও সৌদি যুবরাজ দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেন। সৌদি ক্লাব আল–নাসর (Al-Nassr)–এর হয়ে খেলতে শুরু করার পর থেকেই সৌদি ফুটবলের অন্যতম পরিচিত মুখ রোনাল্ডো; সেই কারণে তাঁর উপস্থিতি ভোজের মর্যাদা কয়েক গুণ বাড়ায়।

ডিনারের কয়েক ঘণ্টার মধ্যেই রোনাল্ডো সামাজিক মাধ্যমে পোস্ট করেন একগুচ্ছ ছবি—ট্রাম্পের সঙ্গে আলাপচারিতা, টেবিলে বসার মুহূর্ত, এমনকি ইলন মাস্ক (Elon Musk)–দের সঙ্গে তোলা ‘ভাইরাল’ সেলফিও। অনলাইনে সেই ছবিকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা—এক ফ্রেমে উপস্থিত ব্যক্তিদের সম্মিলিত সম্পদ নাকি ‘ট্রিলিয়নে’র ঘর ছুঁয়েছে।

ডিনারের পরের দিন ওভাল অফিসে তাঁকে ডাকেন ট্রাম্প। সেখানেই রোনাল্ডোর হাতে প্রতীকী ‘গোল্ডেন কী’ তুলে দেন তিনি। মার্কিন প্রশাসনের ব্যাখ্যা—এই স্মারক রোনাল্ডোর প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের চিহ্ন। রোনাল্ডো পরে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাকে এবং আমার ভবিষ্যৎ স্ত্রী জর্জিনা (Georgina Rodríguez)–কে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, তার জন্য প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকেরই কিছু দেওয়ার আছে—আমি আগামী প্রজন্মকে সাহস, দায়িত্ববোধ আর শান্তির বার্তা দিতে সর্বদা প্রস্তুত।’

ডিনার চলাকালীন ট্রাম্প উল্লেখ করেছিলেন, তাঁর ছোট ছেলে ব্যারন ট্রাম্প (Barron Trump) রোনাল্ডোর প্রবল ভক্ত। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘ব্যারন ওঁর সঙ্গে দেখা করেছে। আর এখন মনে হচ্ছে আমাকে একটু বেশি সম্মান করছে—কারণ আমি ওঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি।’

রোনাল্ডো আগেই ঘোষণা করেছেন, ২০২৬ বিশ্বকাপ (FIFA World Cup 2026) তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকো যৌথ আয়োজিত সেই প্রতিযোগিতায় পর্তুগালের হয়ে ছ’নম্বরবার খেলতে নামবেন তিনি। মার্কিন মাটিতে তাঁর শেষ ফুটবল ম্যাচ ছিল ২০১৪ সালে—মিশিগানে রিয়াল মাদ্রিদ (Real Madrid)–এর হয়ে এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। আপাতত ট্রাম্প–আয়োজিত ডিনার এবং তার পরদিনের প্রতীকী সম্মান—দু’দিন ধরে রোনাল্ডোর উপস্থিতিই হয়ে উঠেছে ওয়াশিংটনের আলোচনার কেন্দ্রবিন্দু।


```