নেত্রা-ভামসির উদয়পুরের রাজকীয় বিয়ে নিয়ে দেশজুড়ে চর্চা। তাজ লেক প্যালেসে হলুদের অনুষ্ঠান থেকে জগমন্দিরে বিয়ে, আর জেনিফার লোপেজ–মাধুরী দীক্ষিতদের পারফরম্যান্স, সব মিলিয়ে খরচ কত হল?

নেত্রা- ভামসির বিয়ে
শেষ আপডেট: 25 November 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: নেত্রা মান্তেনা (Netra Mantena) আর ভামসি গাদিরাজুর (Vamsi Gadiraju) বিয়ে নিয়ে আলোচনা এখনও থামছে না। অনেকে বলছেন বছরের সেরা ‘মাল্টি-মিলিয়ন-ডলার ওয়েডিং’ (multi-million-dollar wedding)। সেলিব্রিটি পারফরম্যান্স (celebrity performance) থেকে শুরু করে লেক পিচোলার (Lake Pichola) রাজকীয় ভেন্যু, সব মিলিয়ে আয়োজন সত্যিই ছিল নজরকাড়া। এমন ঝাঁ চকচকে তারকাখচিত ওয়েডিংয়ে কত টাকা খসল কোটিপতিদের?
হলুদের অনুষ্ঠান: তাজ লেক প্যালেসে (Taj Lake Palace) রাজকীয় আয়োজন
নেত্রা-ভামসির গায়ে হলুদ হয় তাজ লেক প্যালেসে, লেকের মাঝখানে অবস্থিত পাঁচতারা লাক্সারি প্রপার্টি (5-star luxury property)। এখানে লাঞ্চ (lunch) মাথাপিছু প্রায় ৮,৫০০ টাকা, হাই-টি (high tea) ৩,৫০০ টাকা, ডিনার (dinner) ১২,০০০ টাকা, এসবের সঙ্গে ড্রিঙ্কস যোগ হলে খরচ লাখ ছাড়ানো স্বাভাবিক।
এই হোটেলের ৬৫টি রুম (rooms) আর ১৮টি সুইট (suites)-এর প্রতিটি রাতের ভাড়া ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা। পাশাপাশি বিশেষ স্ন্যাকস, কাস্টমাইজড অ্যারেঞ্জমেন্ট (customised arrangements) মিলিয়ে অতিরিক্ত খরচ ৪০ লক্ষ পর্যন্ত হতে পারে। শুধু সাজসজ্জার (decor) খরচই ৩০–৩৫ লক্ষ টাকা বলে জানা যাচ্ছে।
মেহেন্দি অনুষ্ঠান: সেলিব্রিটি-পারফরম্যান্সে ঝলমলে সন্ধ্যা
মেহেন্দিও হয়েছিল তাজ লেক প্যালেসেই। অনুষ্ঠানে পারফর্ম করেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), নোরা ফতেহি (Nora Fatehi), দিয়া মির্জা (Dia Mirza)। মাধুরীর পারফরম্যান্স ফি ৩৫ লক্ষ থেকে ১ কোটি, নোরার ৫০ লক্ষ–১ কোটি, দিয়া মির্জার ২৫–৫০ লক্ষ।
সঙ্গীত অনুষ্ঠান: বলিউড তারকাদের লাইন-আপ
২১ নভেম্বরের সঙ্গীতে স্টেজ কাঁপান শাহিদ কাপুর (Shahid Kapoor), রণবীর সিং (Ranveer Singh), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), কৃতি স্যানন (Kriti Sanon), বরুণ ধাওয়ান (Varun Dhawan)–সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন করণ জোহর (Karan Johar) আর সোফি চৌধুরী (Sophie Choudry)। রিপোর্ট অনুযায়ী, রণবীর আর শাহিদ, দু’জনেরই প্রাইভেট শো (private show) ফি ৩-৪ কোটি, অন্যদের ১-২।
বিয়ে: জগমন্দির আইল্যান্ড প্যালেসে (Jagmandir Island Palace) ‘রয়্যাল ওয়েডিং’
মূল বিয়ে হয় জগমন্দির আইল্যান্ড প্যালেসে, যেটা দেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েডিং ভেন্যুগুলোর (wedding venues) মধ্যে অন্যতম। এখানকার বিয়ের খরচ ৭৫–৯০ লক্ষ টাকা (কর বাদে)। ২০০ জন অতিথির জন্য থাকা–খাওয়া মিলিয়ে খরচ ৩০ ও ১২ লক্ষ।
রিসেপশন: দ্য লীলা প্যালেস (The Leela Palace) ও জেনিফার লোপেজের কনসার্ট
রিসেপশন হয় দ্য লীলা প্যালেসে। ভেন্যু রেন্টাল (venue rental) প্রায় ১০ লক্ষ টাকা, জন প্রতি খাবার ৬,০০০ টাকা। তার সঙ্গে ছিল জেনিফার লোপেজের (Jennifer Lopez) ব্যক্তিগত কনসার্ট, যার চার্জ ১৫–১৭ কোটি টাকা। সুখবীর (Sukhbir) নিয়েছেন প্রায় ২৫ লক্ষ।
মোট খরচ? ৭৫–৮০ কোটি টাকারও বেশি!
সব মিলিয়ে এই রাজকীয় বিয়ের বাজেট ৭৫–৮০ কোটি ছাড়িয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রামা রাজু মান্তেনার (Rama Raju Mantena)মোট সম্পত্তি ১৬৭ কোটি, আছে ফ্লোরিডার ৪০০ কোটির লাক্সারি প্রপার্টিও। সব মিলিয়ে তাঁরা যে এমন রাজকীয় আয়োজন করবে, তা বলা বাহুল্য।