Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

পাপারাৎজিদের নিয়ে বিরক্তি নেই, কাজলের বাড়ির দুর্গাপুজোয় হাসিমুখে ঘুরলেন জয়া

কাজলের বাড়ির দুর্গাপুজোয় অচেনা রূপে দেখা গেল জয়া বচ্চনকে। গম্ভীর স্বভাব ছেড়ে হাসিমুখে সবার সঙ্গে গল্পে মেতে ওঠেন তিনি। ভাইরাল হলো ভিডিও।

 

পাপারাৎজিদের নিয়ে বিরক্তি নেই, কাজলের বাড়ির দুর্গাপুজোয় হাসিমুখে ঘুরলেন জয়া

জয়া বচ্চন ও কাজল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 September 2025 09:47

দ্য ওয়াল ব্যুরো: গম্ভীর স্বভাবের কারণে জয়া বচ্চনকে নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষ হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার কাজলের বাড়িতে দুর্গাপুজোর আসরে তাঁকে দেখে বিস্মিত হয়েছেন সকলে। অচেনা রূপে ধরা দিলেন অভিনেত্রী—হাসিখুশি, সবার সঙ্গে মেতে থাকা এক অন্য জয়া।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেছে, কাজলের বাড়িতে দুর্গাপুজোর আমন্ত্রণে হাজির হয়েছেন জয়া বচ্চন। সাদা বেনারসি ও মানানসই ব্লাউজে সেজেছিলেন তিনি।

অন্যদিকে, হলুদ শাড়ি পরেছিলেন কাজল। কাজলকে সামনে পেতেই জয়া এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। আলিঙ্গনের পর দীর্ঘক্ষণ হাসিমুখে কথা বলতে দেখা যায় দু’জনকে। বহুদিন পরে জয়াকে এমন সুন্দর মেজাজে দেখে অনেকে অবাক হয়েছেন।

তবে, প্রত্যাশিত মতোই সোশ্যাল মিডিয়ার কটাক্ষও বাদ যায়নি। একজন মন্তব্য করেছেন, “কাজলকে দেখেই খুশি হয়ে গেলেন জয়া জি।” অন্য এক নেটিজেন লিখেছেন, “দু’জনের স্বভাব একই রকম, তাই এত আনন্দ।” আরেকজনের মন্তব্য, “এনাদের মা-মেয়ে হওয়া উচিত ছিল।”


```