Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘মানুষ ভাবে এগুলো আমি দেখি না’, প্লাস্টিক সার্জারি নিয়ে এই প্রথম অকপট জয়া

ঢাকার তারকাদের ক্ষেত্রেও গুজবের ঝড় কম নয়। কিন্তু খুব কম জনই মুখ খোলেন এ বিষয়ে। তবে সম্প্রতি এক টক-শো প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল জয়া আহসানকে।

‘মানুষ ভাবে এগুলো আমি দেখি না’, প্লাস্টিক সার্জারি নিয়ে এই প্রথম অকপট জয়া

শেষ আপডেট: 22 October 2025 21:32

দ্য ওয়াল ব্যুরো:‘প্লাস্টিক সার্জারি করেছেন?’—এই প্রশ্ন যেন অভিনেত্রীদের নিত্যসঙ্গী। হলিউড হোক বা বলিউড, এমনকি টলিউড, এই নিয়ে আলোচনা থামেই না। কেউ লুকিয়ে রাখেন, কেউ আবার খোলাখুলিভাবে স্বীকার করেন। মার্কিন গায়িকা কার্ডি বি বা বলিউডের খুশি কাপুর, শ্রুতি হাসানরা খুল্লালখুল্লা মেনে নিয়েছেন, সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন তাঁরা।

ঢাকার তারকাদের ক্ষেত্রেও গুজবের ঝড় কম নয়। কিন্তু খুব কম জনই মুখ খোলেন এ বিষয়ে। তবে সম্প্রতি এক টক-শো প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল জয়া আহসানকে।

জয়ার কথায়, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা! এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত সার্জারি করা।” জয়া যোগ করেন, “মানুষ ভাবে আমি বোটক্স এটা সেটা ব্যবহার করি। ভাবে আমি এসব মন্তব্য দেখি না—দেখি মাঝেমধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় দেশের পুরুষদের মানসিক অবস্থা (স্টেট অব মাইন্ড) কতটা অসুস্থ।”

 

শুধু সার্জারি নয়, ট্রোলের মুখেও পড়েছেন জয়া। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’-এর “মারোওও” সংলাপ কিংবা ‘উৎসব’-এর সংলাপ নিয়েও হয়েছে মজা। কিন্তু এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী। তাঁর ভাষায়, “সব সময় সাফল্যই পাব, তা তো নয়! ভুল করেছি, সেটাও আমার জীবনের অংশ। ওই ভুলগুলোই আজকের জয়াকে গড়েছে।”

দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন জয়া। এই বছর টলিউডে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'ডিয়ার মা'। যদিও ছবিটি বক্সঅফিসে সে ভাবে সাফল্য আনতে পারেনি। তবে অনিরুদ্ধ রায় চৌধুরীর এই ছবি নিঃসন্দেহে সমালোচক মহলে বিপুল প্রশংসা কুড়িয়েছিল।


```