ঈশানের জন্ম নিয়ে কম আলোচনা হয়নি। তার বাবা কে তা নিয়েও হয়েছিল জলঘোলা। নিখিল জৈনের সঙ্গে 'বিচ্ছেদ'-এর খবর প্রকাশ্যে আসার আগেই সামনে এসেছিল নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

শেষ আপডেট: 22 October 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে চার বছর বয়স পার হয়ে গিয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্তের একমাত্র ছেলে ঈশানের। বিনোদনের রোশনাই থেকে তাঁকে খানিক দূরেই রাখেন নুসরত ও যশ।
কিন্তু সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ঈশানকে নিয়ে যশ যা বললেন, তা শুনে হাসি কিছুতেই চেপে রাখা যাবে না। ঈশান তাঁর ছেলে নয়, তাঁর মেয়ে! কেন এমনটা বললেন যশ?
ঈশানের মুখ হুবহু মেলে বাবা যশের মতো। মায়ের সঙ্গে তার সেরকম মিল নেই বললেই চলে। যশের কথায়, "ও নুসরতের ছেলে, কিন্তু আমার ছেলে নয়! আমার জন্য ও মেয়ে। ও আমার কাছে এলেই প্রিন্সেস হয়ে যায়। ও হল পাপা কি পরি"।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/yash.jpg)
তবে মায়ের কাছে হিরো ঈশান। তার আবদারের জায়গা বাবা-ই। দুষ্টুমিতেও যদিও কম যায় না একরত্তি। নুসরতের কথায়, "ও হল সিচুয়েশনাল বয়। বাবার কাছে গিয়ে আমার নামে বলবে। বাবা বকলে আমার কাছে গিয়ে বলবে। আসলে আমাদের দু'জনের মধ্যে সেটিংটা খুব শক্তিশালী। আমরা জানি ও ঢপবাজ!"
মায়ের সঙ্গে যশের সম্পর্ক ছিল খুবই মধুর। বছর কয়েক আগে মাকে হারান যশ। তবে ছেলে হিসেবে কোনও কর্তব্য পালনে পিছিয়ে যাননি তিনি। এ সবটাই কাছ থেকে নিজের চোখে দেখেছেন নুসরত। তিনি বলেন, "ছেলে হিসেবে ঈশান যদি বাবার এক শতাংশও পায়, তবে আমি খুব গর্বিত মা হব।"
ঈশানের জন্ম নিয়ে কম আলোচনা হয়নি। তার বাবা কে তা নিয়েও হয়েছিল জলঘোলা। নিখিল জৈনের সঙ্গে 'বিচ্ছেদ'-এর খবর প্রকাশ্যে আসার আগেই সামনে এসেছিল নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। যদিও সে সব এখন অতীত। কিছু দিন আগে এও শোনা যাচ্ছিল, নুসরত ও যশের মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। যদিও সেই গুঞ্জনকে চুপ করিয়ে একসঙ্গেই আছেন তাঁরা।