Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'নরকেও যেতে রাজি, পাকিস্তানে নয়', দু'দেশের উত্তেজনা আবহে কড়া মন্তব্য জাভেদ আখতারের

পহেলগাম সন্ত্রাসবাদী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার মাঝেই কড়া মন্তব্য করলেন বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার।

'নরকেও যেতে রাজি, পাকিস্তানে নয়', দু'দেশের উত্তেজনা আবহে কড়া মন্তব্য জাভেদ আখতারের

জাভেদ আখতার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 May 2025 08:24

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম সন্ত্রাসবাদী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার মাঝেই কড়া মন্তব্য করলেন বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। মুম্বইয়ে এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “যদি আমার সামনে দু'টি মাত্র পথ থাকে—জাহান্নাম (নরক) বা প্রতিবেশী দেশ (পাকিস্তান)—তাহলে আমি জাহান্নামকেই বেছে নেব।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাভেদ আখতার বলেন, “আমি অনেক প্রশংসা পাই, আবার দুই দিক থেকেই চরমপন্থীদের গালি-গালাজও শুনতে হয়। এক পক্ষ বলে আমি কাফের, আমার জায়গা জাহান্নামে। অন্য পক্ষ বলে আমি জিহাদি, তাই আমাকে পাকিস্তানে চলে যাওয়া উচিত। যদি এই দুই-ই আমার সামনে অপশন হয়, আমি জাহান্নাম বেছে নেব।”

তিনি আরও বলেন, “যদি আপনি কেবল এক পক্ষের হয়ে কথা বলেন, তাহলে একটাই পক্ষ আপনার ওপর রাগ করে। কিন্তু আপনি যদি সবার কথা বলেন, তাহলে অনেকেরই রাগ হয়। আমি টুইটার (এখন এক্স) ও হোয়াটসঅ্যাপে প্রচুর গালি পাই, দুই দিক থেকেই। আবার অনেকে আমাকে ভালোবাসেন, প্রশংসাও করেন—তাতেই মনোবল বাড়ে। তবে দুই দিক থেকেই যদি গালি না আসে, তাহলে আমি ভাবি, বুঝি কিছু ভুল করছি!”

জাভেদ আখতার জানান, “আমি ১৯ বছর বয়সে মুম্বইতে এসেছিলাম। আজ আমি যা কিছু, সবই এই শহর আর মহারাষ্ট্রের জন্যেই।” এই মাসের শুরুতেও কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রচারণাকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। পাকিস্তান যেভাবে কাশ্মীরিদের ‘পাকিস্তানপ্রেমী’ বলে তুলে ধরছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন আখতার।

তিনি বলেন, “স্বাধীনতার পরে পাকিস্তান যখন কাশ্মীরে হামলা করেছিল, তখন কাশ্মীরিরাই তাদের তিন দিন থামিয়ে রেখেছিল। আমাদের সেনা পরে পৌঁছায়। এই সত্য কেউ বলে না। কাশ্মীরিরা ভারত ছাড়া থাকতে পারে না। পহেলগামে যা ঘটেছে, তাতে কাশ্মীরিরাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। পর্যটনে বড় ধাক্কা লেগেছে। কাশ্মীরিরা ভারতীয়।”


```