Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় ট্রোলের মুখে জাভেদ আখতার, কড়া জবাবে 'সীমা' মনে করিয়ে দিলেন সুরকার

ট্রোলের মুখে জাভেদ আখতারের পাল্টা জবাবকে সমর্থন জানিয়েছেন অনেকেই। 

স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় ট্রোলের মুখে জাভেদ আখতার, কড়া জবাবে 'সীমা' মনে করিয়ে দিলেন সুরকার

জাভেদ আখতার

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 August 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসে দেশকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছিলেন বর্ষীয়ান গীতিকার-লেখক জাভেদ আখতার। কিন্তু সেখানেও ট্রোলিং তাঁর পিছু ছাড়েনি। সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তানের নাগরিক’, ‘গদ্দার’ (দেশদ্রোহী) কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। তবে চুপ থাকেননি জাভেদ, পাল্টা সরাসরি মোক্ষম জবাব দেন তিনি।

১৫ অগস্ট এক্স (আগের টুইটার)-এ জাভেদ আখতার লেখেন, “আমার ভারতীয় ভাইবোনদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই স্বাধীনতা আমাদের হাতে তুলে দেওয়া হয়নি, এর জন্য অনেকেই কারাবাস ও ফাঁসির মঞ্চে গিয়েছেন। তাঁদের স্মরণ করতেই হবে, যেন আমরা এই অমূল্য উপহার কখনও হারাই না।”

ওই পোস্টের জবাবে এক ব্যক্তি লেখেন, “আপনার স্বাধীনতা দিবস তো ১৪ অগস্ট।” এর উত্তরে জাভেদ আখতার কড়া সুরে বলেন, “বেটা, যখন তোমার বাপ-দাদা ইংরেজদের জুতো চাটছিল, তখন আমার পূর্বপুরুষরা দেশের স্বাধীনতার জন্য কালাপানির জেলেই প্রাণ দিচ্ছিলেন। নিজের সীমার মধ্যে থাকো।”

এখানে কালাপানি বলতে আন্দামানের সেই সেলুলার জেলকেই বোঝানো হয়েছে, যেখানে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশরা বন্দি করেছিল।

স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জাভেদের বিশেষ পারিবারিক যোগ রয়েছে। জাভেদ আখতারের প্রপিতামহ ফজল-এ-হক খেরাবাদী ১৮৫৭-র বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁর কাকা আনসার হারভানি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সংসদ সদস্য, যিনি ভারতের বিভাজনের বিরোধিতা করেছিলেন।

পরবর্তীতে অন্য এক ট্রোল তাঁকে ‘গদ্দার’ বলে সম্বোধন করলে তিনি জবাবে লেখেন, “গদ্দার ওরা, যারা অসহযোগ আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল। গদ্দার ওরা, যারা ইংরেজদের সাহায্য করেছিল। গদ্দার ওরা, যারা আমাদের সংবিধান আর তেরঙ্গার বিরুদ্ধে ছিল। আগে খোঁজ করো ওরা কারা ছিল, তোমার অজ্ঞতা একটু হলেও কমবে।”

জাভেদ আখতারের এই জবাবকে সমর্থন জানিয়েছেন অনেকেই। একজন লেখেন, “হেটস্পিচকে দুর্দান্ত জবাব দিয়েছেন স্যার।” আরেকজনের মন্তব্য, “জাভেদ স্যার, দারুণ! চমৎকার উত্তর।”

এদিকে, পরিচালক রাজকুমার সান্তোষীর ‘লাহোর ১৯৪৭’ ছবির জন্য গান লিখছেন জাভেদ আখতার। এ আর রহমান থাকছেন সঙ্গীত পরিচালক হিসেবে। ছবিতে অভিনয় করছেন সানি দেওল, প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজল ও অভিমন্যু সিং। আমির খানের প্রযোজনায় ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের প্রজাতন্ত্র দিবসে, তবে পোস্ট-প্রোডাকশনের কারণে তা পিছিয়ে যায়।


```