Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

৭ কোটির প্রশ্ন ছেড়ে দিলেন যশকরণ, 'কৌন বনেগা ক্রোড়পতি'র নতুন সিজন পেল প্রথম কোটিপতি

দ্য ওয়াল ব্যুরো: বিগত ২৩ বছর ধরে ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো-এর তালিকায় রয়েছে 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)। অমিতাভ বচ্চনের আকর্ষণীয় সঞ্চালনার গুণে এই দীর্ঘ সময়েও এতটুকু ভাটা পড়েনি 'কৌন বনেগা ক্রোড়পতি'র জনপ্রিয়তায়। ক

৭ কোটির প্রশ্ন ছেড়ে দিলেন যশকরণ, 'কৌন বনেগা ক্রোড়পতি'র নতুন সিজন পেল প্রথম কোটিপতি

শেষ আপডেট: 6 September 2023 12:19

দ্য ওয়াল ব্যুরো: বিগত ২৩ বছর ধরে ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো-এর তালিকায় রয়েছে 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)। অমিতাভ বচ্চনের আকর্ষণীয় সঞ্চালনার গুণে এই দীর্ঘ সময়েও এতটুকু ভাটা পড়েনি 'কৌন বনেগা ক্রোড়পতি'র জনপ্রিয়তায়। কুইজভিত্তিক এই রিয়্যালিটি শো-এর পুরস্কার মূল্য প্রথম দিকে ১ কোটি টাকা হলেও বিগত বেশ কয়েকটি সিজনে 'কৌন বনেগা ক্রোড়পতি' খেলে সর্বোচ্চ ৭ কোটি টাকা পর্যন্ত জিততে পারেন কোনও প্রতিযোগী।

এই মুহূর্তে 'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৫ তম সিজন সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনের পর্দায়। এই সিজনের প্রথম কোটিপতি হলেন যশকরণ সিং (Jaskaran Singh becomes Kaun Banega Crorepati winner)। এক কোটি টাকা জিতে নিয়েছেন তিনি। তবে যে প্রশ্নের উত্তর দিলে ৭ কোটি টাকা পেতেন সেই প্রশ্নের উত্তর না জানা থাকায় প্রশ্নটি ছেড়ে দেন তিনি। এর ফলে ১ কোটি টাকা নিয়েই আপাতত এই সিজনের প্রথম কোটিপতি ২১ বছরের যশকরণ।

যে প্রশ্নটির উত্তর দিলে যশকরণ ৭ কোটি টাকা পেতে পারতেন সেটি হল, পদ্মপুরাণ অনুযায়ী কোন রাজা একটি হরিণের অভিশাপে ১০০ বছর ধরে বাঘের রূপ ধারণ করে বেঁচেছিলেন? এই প্রশ্নের চারটি অপশন ছিল ক্ষেমাধুর্তি, ধর্মদত্ত, মিতধ্বজ এবং প্রভঞ্জন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হত অপশন ডি প্রভঞ্জন। এই উত্তর দিলেই ৭ কোটি টাকার মালিক হতেন যশকরণ সিং।

ইতিমধ্যেই যশকরণ সিংয়ের কোটিপতি হওয়ার অংশটি সম্প্রচারিত হয়েছে ৪ এবং ৫ সেপ্টেম্বরের পর্বে। মাত্র ২১ বছর বয়সি যশকরণ সিং পাঞ্জাবের খাড়ালা গ্রামের বাসিন্দা। জানা গেছে, বিজয়ী প্রতিযোগী যশকরণ ৪ ঘণ্টা যাতায়াত করে প্রতিদিন কলেজ যান। তাঁদের গ্রামে যে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া গুটিকয়েক মানুষের মধ্যে যশকরণ অন্যতম। এই মুহূর্তে তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যশকরণ জানান, এর আগে ৪ বার কৌন বনেগা ক্রোড়পতিতে অংশগ্রহণ করার চেষ্টা করেছেন তিনি। এবার সেই সুযোগ পেলেন। আর সুযোগ পেয়েই তার সদ্বব্যবহার করে একেবারে ১ কোটি টাকা ঘরে তুললেন। এক কোটি টাকা জেতার পরই তাঁকে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরেন অমিতাভ বচ্চন। জয়ের আনন্দে আবেগপ্রবণ হয়ে পড়েন যশকরণও।

জালিয়াতির ফাঁদে শ্রীলেখা, অচেনা নম্বর থেকে ফোন, অ্যাপ ডাউনলোড করতেই খোয়া গেল লক্ষাধিক টাকা


```