বিয়ের আগেই মাতৃত্বের স্বপ্ন জানালেন জাহ্নবী কাপুর। বললেন, ৩ সন্তান চান তিনি, কারণ ৩ তাঁর লাকি নম্বর। শিখরের সঙ্গে বিয়ে নিয়ে কৌতূহল তুঙ্গে।

জাহ্নবী কাপুর
শেষ আপডেট: 31 August 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর, কেরিয়ার শুরুর আগেই মা-কে হারানোর বেদনা তাঁকে সামলাতে হয়েছে। ২০১৮ সালে ধড়ক ছবির মাধ্যমে বলিউডে পা রাখা জাহ্নবী ইতিমধ্যেই প্রায় সাত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন। তাঁর সাম্প্রতিক ছবি পরম সুন্দরী দর্শকের প্রশংসা পাচ্ছে, যেখানে নায়িকার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।
সম্প্রতি, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে এসে জাহ্নবী নিজের ব্যক্তিগত জীবনের ইচ্ছের কথা খোলাখুলি জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে তিনি তিনটি সন্তান চান। কেন তিনটি? জাহ্নবীর কথায়, “প্রথমত, ৩ আমার জন্য লাকি নম্বর। দ্বিতীয়ত, দুই সন্তানের মধ্যে ঝগড়া হলে তৃতীয় জন থাকবে নিরপেক্ষভাবে দুজনকেই সমর্থন দেওয়ার জন্য।” তাঁর এই উত্তর শুনে শোয়ের সবাই হাসিতে ফেটে পড়েন।
এর আগেও কোমল নাহাটার শোতে জাহ্নবী বলেছিলেন, তিনি চান তিরুপতি মন্দিরে বিয়ে করতে। শ্রীদেবীর জন্মদিনে তিনি প্রতি বছর তিরুপতিতে যান এবং ছোটবেলায় মায়ের হাত ধরেই সেখানে যাওয়া শুরু করেছিলেন। ভবিষ্যতের স্বামী, সংসার, সন্তান, সবকিছু নিয়েই তাঁর স্বপ্ন তিরুপতির মাটিতে গড়ে তোলা।
এখনও পর্যন্ত জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া বেশ কিছুদিন ধরে সম্পর্কে রয়েছেন। দুজনকে একসঙ্গে ছুটি কাটাতে, ছবি শেয়ার করতে বারবার দেখা গিয়েছে। তবে তাঁদের বিয়ের দিন কবে স্থির হবে, তা নিয়েই এখন কৌতূহল বাড়ছে ভক্তদের মধ্যে।