Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মুক্তির তিনদিন আগেও সেন্সর-ছাড়পত্র পায়নি বিজয়ের শেষ ছবি! লোকসানের আশঙ্কায় হাইকোর্টে নির্মাতারা

কয়েকদিন আগে মালয়েশিয়ার ইভেন্ট থেকে 'জন নয়গণ'-কেই অভিনয় জীবনের শেষ ছবি (Vijay last film) হিসেবে ঘোষণা করেছিলেন বিজয় (Thalapathy Vijay)। 

মুক্তির তিনদিন আগেও সেন্সর-ছাড়পত্র পায়নি বিজয়ের শেষ ছবি! লোকসানের আশঙ্কায় হাইকোর্টে নির্মাতারা

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 January 2026 13:59

দ্য ওয়াল ব্যুরো: 'থালাপতি' বিজয়ের (Thalapathy Vijay) বহুল প্রতীক্ষিত ছবি ‘জন নয়গন’ মুক্তির মাত্র কয়েক দিন বাকি। আগামী ৯ জানুয়ারি বড় পর্দায় আসার কথা এই ছবির (Jana Nayagan release issue)। কিন্তু তার আগেই বড় আইনি জটিলতায় পড়েছেন নির্মাতারা। এখনও পর্যন্ত ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর চূড়ান্ত ছাড়পত্র পায়নি। ফলে মুক্তির আগে বুকিং খোলাও সম্ভব হচ্ছে না।

মাদ্রাজ হাইকোর্টে শুনানি

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) ‘জন নয়গন’-এর প্রযোজকদের একটি আবেদন শোনা হবে। ছবির তামিল সংস্করণ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অন্য ভাষার সংস্করণগুলিও অনুমতি পাবে না।

নির্মাতারা জানিয়েছেন, প্রায় এক মাস আগে পোস্ট-প্রোডাকশন শেষ করে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়। ১৯ ডিসেম্বর CBFC কিছু কাটছাঁট ও সংলাপ মিউট করার পরামর্শ দেয়। এরপর থেকেই প্রক্রিয়া জটিল হয়ে পড়ে (CBFC certificate delay)।

শেষ ছবি থালাপতি বিজয়ের?

কয়েকদিন আগে মালয়েশিয়ার ইভেন্ট থেকে 'জন নয়গণ'-কেই অভিনয় জীবনের শেষ ছবি (Vijay last film) হিসেবে ঘোষণা করেছিলেন বিজয় (Thalapathy Vijay)। তিনি বলেছিলেন, "মানুষ আমাকে এতদিন যা দিয়েছেন, তার বদলে আমিও তাঁদের জন্য কিছু করতে চাই। তাই রাজনীতিতে মন দিতে সিনেমা ছেড়ে দিচ্ছি।” বিজয়ের অনুরাগীর সংখ্যা প্রচুর। ফলে ‘জন নয়গন’ মুক্তি নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

ট্রেলারে অ্যাকশন-রাজনীতি! বড় পর্দায় ‘মাস’ ধামাকা

৩ জানুয়ারি মুক্তি পায় ছবির ট্রেলার। মাত্র ২ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারে বিজয়ের স্টাইল, অ্যাকশন, রাজনৈতিক উত্তেজনা- সবই উপস্থিত। ছবির পরিচালনা করেছেন এইচ. বিনোথ, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিশঙ্কর। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পূজা হেগড়ে, প্রিয়মণি, ববি দেওল-সহ প্রমুখ।

ফ্যানদের মধ্যে উত্তেজনা, ছিঁড়ে ফেলা হল ‘পরশক্তি’র পোস্টার

পোঙ্গল উপলক্ষে বড় পর্দায় থালাপতি বিজয় ও সিভাকার্তিকেয়ানের ছবি মুখোমুখি হচ্ছে। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা উত্তেজনা বাড়িয়েছে ভক্তদের মধ্যে।

মাদুরাইয়ের রিটজ়ি সিনেমাস-এর সামনে ‘জন নয়গন’ ট্রেলার স্ক্রিনিংয়ের সময় উত্তেজিত হয়ে ওঠে বিজয়ভক্তরা। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, থালাপতির অনুরাগীরা শিবা কার্তিকেয়নের নতুন ছবি ‘পরশক্তি’-র পোস্টার ছিঁড়ে ফেলছে। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়।

মুক্তির তারিখ

  • জন নয়গন: ৯ জানুয়ারি
  • পরশক্তি: ১০ জানুয়ারি (আগে ১৪ জানুয়ারি হওয়ার কথা ছিল)

এদিকে, চূড়ান্ত সেন্সর অনুমোদন না মেলায় ‘জন নয়গন’ আদৌ নির্ধারিত দিনে মুক্তি পাবে কি না (Jana Nayagan release issue), তা নিয়েও অনিশ্চয়তা শুরু হয়েছে।


```