Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দেবদাস'-এ সলমনকে নেবেন বলেও শাহরুখকে নিয়েছিলেন! বনশালির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ইসমাইলের

‘দেবদাস’-এ সলমন খানকে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষমেশ শাহরুখ খানকে বেছে নেওয়ায় সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার।

'দেবদাস'-এ সলমনকে নেবেন বলেও শাহরুখকে নিয়েছিলেন! বনশালির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ইসমাইলের

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 October 2025 14:16

দ্য ওয়াল ব্যুরো: এক সময়ের সফল জুটি, সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার ও পরিচালক সঞ্জয় লীলা বনশালির বহু বছরের সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খুললেন ইসমাইল দরবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক দাবি করেছেন, "বনশালি যদি ১০০ কোটি টাকাও দেন, আমি আর ওর সঙ্গে কাজ করব না।"

তাঁদের সম্পর্কের এই ফাটলের কারণ হিসেবে ইসমাইল দরবার তুলে ধরলেন একটি ভুল বোঝাবুঝির ঘটনা। নেটফ্লিক্সের বহুচর্চিত সিরিজ 'হীরামণ্ডি'-তে এক বছরেরও বেশি সময় কাজ করার পর এই ভুল বোঝাবুঝি তৈরি হয়, যার জেরে দরবারকে প্রকল্পটি থেকে সরে আসতে হয়। আর সেই মুহূর্তেই 'হাম দিল দে চুকে সনম' ও 'দেবদাস'-এর মতো কালজয়ী ছবির স্রষ্টা এই জুটির সম্পর্কের শেষ অধ্যায় লেখা হয়ে যায়।

ইসমাইল দরবার বনশালির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর মতে, বনশালি অভিনেতা সলমন খানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যার মূল কারণ ছিল 'দেবদাস' ছবিতে সলমনের পরিবর্তে শাহরুখ খানকে নেওয়া।

ইসমাইল দাবি করেন, "যখন আমার দরকার ছিল, সলমন আমাকে সুযোগ দিয়েছিল। আর যখন ওর দরকার, আমি সব কাজ ফেলে ওর পাশে দাঁড়িয়েছিলাম। ও তো আমার ইন্ডাস্ট্রির গডফাদার ছিল। কিন্তু 'দেবদাস'-এর জন্য শাহরুখকে নেওয়ার পর, সলমনের সঙ্গে ওর সম্পর্ক ভেঙে যায়, এটা তো স্পষ্ট!"

ইসমাইল আরও বলেন, সলমন 'খামোশি'-তে বনশালির সঙ্গে কাজ করেছিলেন, ছবিটি ফ্লপ হওয়া সত্ত্বেও সলমন তাঁকে আবারও সুযোগ দিয়েছিলেন। ইসমাইলের মতে, এটাই প্রকৃত বন্ধুত্ব।

'দেবদাস'-এ সলমনকে না নেওয়ার কারণ হিসেবে সেই সময় ঐশ্বর্যা রাইকে দায়ী করা হয়েছিল। এই প্রসঙ্গে ইসমাইল দরবার বলেন, "ওদের ঝগড়ার খবর তখন মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। আমাদের খারাপ লাগত— ওরা এত কাছের ছিল, ওদের এমনটা করা উচিত হয়নি।" তবে তিনি সলমন খানের পরিণত মানসিকতার প্রশংসা করে বলেন যে, সলমন এখন এই সব নিয়ে আর কিছু বলেন না।


```