Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিশ্বজুড়ে নম্বর ওয়ান! আমির খানের এই সিনেমা একবিংশ শতাব্দীর সেরা ভারতীয় ছবি

IMDb-এর বিশাল রিপোর্টে একবিংশ শতাব্দীর সেরা ভারতীয় সিনেমা হিসেবে নির্বাচিত হল আমির খানের এই ছবিটি।

বিশ্বজুড়ে নম্বর ওয়ান! আমির খানের এই সিনেমা একবিংশ শতাব্দীর সেরা ভারতীয় ছবি

আমির খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 October 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমা কীভাবে বিশ্ব মঞ্চে প্রভাব ফেলছে, সেই বিষয়ে একটি বিশদ রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় ফিল্ম ডেটাবেস ওয়েবসাইট IMDb। ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৫ বছরের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত এই রিপোর্টে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে— বলিউড তারকা আমির খানের '3 Idiots' ছবিটি একবিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ছবি হিসেবে উঠে এসেছে।

IMDb-এর ২৫০ মিলিয়ন মাসিক ব্যবহারকারীর ডেটার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ অংশ হল, কীভাবে ভারতীয় সিনেমা এখন আর শুধু ভারতীয় বংশোদ্ভূত দর্শকদের ওপর নির্ভরশীল নয়, বরং বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে। Netflix এবং Amazon Prime Video-এর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ভারতীয় কন্টেন্ট বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে।

IMDb-এর রিপোর্ট অনুযায়ী, আমির খানের '3 Idiots' ছবিটি ভারতের সবচেয়ে বড় গ্লোবাল হিট হিসেবে স্থান পেয়েছে। বিশ্বজুড়ে পেজ ভিউ এবং অ-ভারতীয় দর্শকদের অংশগ্রহণের শতাংশ, এই উভয় মাপকাঠিতে ছবিটি ১০০-এর মধ্যে ১০০ স্কোর করেছে।

IMDb-এর গ্লোবাল টপ ২৫০ তালিকায় ভারতীয় ছবিগুলোর মধ্যে এটি সবচেয়ে উপরের স্থান অধিকার করে আছে, যেখানে এটি ৮৫তম অবস্থানে রয়েছে। এই ছবির পেজ ভিউয়ের ৮০ শতাংশেরও বেশি এখন আসছে ভারতের বাইরে থেকে।

আমির খানের এই ছবিটি ৪,৬৮,০০০-এরও বেশি ব্যবহারকারীর রেটিং এবং ৮.৪ গড় স্কোর নিয়ে বিশ্বব্যাপী দর্শকদের কাছ থেকে আজও ভালবাসা পাচ্ছে। IMDb-এর এই বিশদ রিপোর্টে ২০০০ সাল থেকে প্রতি বছরের শীর্ষ পাঁচটি ভারতীয় চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া গত ২৫ বছরে ভারতীয় সিনেমার পরিবর্তনশীল ধারা, এবং বিভিন্ন বিভাগে অভিনেতা, নির্মাতা ও সিনেমার ব়্যাঙ্কিংও এতে তুলে ধরা হয়েছে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে, বিশ্বজুড়ে দর্শকদের আকৃষ্ট করার ক্ষমতা ভারতীয় সিনেমার মধ্যে রয়েছে, তা বলার অপেক্ষা থাকে না। 


```