Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমার মাকে দেখলে ও এই কাজটা করবেই', আরিয়ানকে নিয়ে কী বললেন রাঘব?

‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজে একসঙ্গে কাজ করেছেন রাঘব জুয়েল ও আরিয়ান খান। রাঘব জানালেন, তাঁর মা কেন আরিয়ানকে বিশেষ পছন্দ করেন।

'আমার মাকে দেখলে ও এই কাজটা করবেই', আরিয়ানকে নিয়ে কী বললেন রাঘব?

রাঘব জুয়েল ও আরিয়ান খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 October 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালিত সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। এই সিরিজের অন্যতম অভিনেতা রাঘব জুয়েল সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক আরিয়ান খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং আরিয়ানের ব্যক্তিগত দিক নিয়ে মুখ খুলেছেন। রাঘব জুয়েল জানিয়েছেন, আরিয়ানকে তাঁর মা অত্যন্ত সংস্কৃতিবান ও ভাল ছেলে মনে করেন।

রাঘব জুয়েল আরিয়ানকে মেধাবী এবং সাহসী বলেছেন। তারপর সাক্ষাৎকারে তিনি আরিয়ানের একটি অভ্যাসের কথা তুলে ধরেন। আর সেই অভ্যাসের জন্যই নাকি, তাঁর মা আরিয়ানকে এত প্রিয় বলে মনে করেছেন।

রাঘব বলেন, "আরিয়ান অসাধারণ, খুবই সাহসী। ওর একটা অভ্যাস ছিল, যখনই আমার মা আসতেন, ও পা ছুঁয়ে প্রনাম করত। তারপরেই আমার মা বলতেন, রাঘব তুমিও আরিয়ানের মতোই হও। ওকে দেখে শেখো। কত সভ্য ছেলে। এই কারণেই আমার মা ওকে ভাল ছেলে বলে ডাকেন।"

রাঘব মজা করে আরিয়ানকে বলতেন, "তুমি আমার মায়ের সামনে কেমন যেন একটা বদলে যাও।" এর উত্তরে আরিয়ান নাকি বলতেন, "এটাই তো ভাল ছেলে হওয়ার কৌশল। আমার সব বন্ধুদের মা আমাকে পছন্দ করেন। তাঁরা তাঁদের (বন্ধুদের) আমার সঙ্গে বাইরে যেতে দিত।"

রাঘব জুয়েল এই সাক্ষাৎকারে জানান, তিনি অডিশন দিয়েছিলেন। তারপরে তাঁকে এই সিরিজের চরিত্রটির জন্য বেছে নেওয়া হয়। তবে টেবিল রিডিংয়ের সময় স্ক্রিপ্টটি পড়ার পর তিনি প্রথমে তাঁর চরিত্রটি নিয়ে ভাবছিলেন। চিত্রনাট্যে 'পারভেজ'-এর চরিত্রটি বিস্তারিতভাবে উল্লেখ না থাকায় তিনি আরিয়ানের সঙ্গে আলোচনা করেন।

রাঘব যখন আরিয়ানকে তাঁর অনিশ্চয়তার কথা বলেন, তখন আরিয়ান তাঁকে কথা বলার জন্য তাঁর বাড়িতে ডেকে পাঠান। আরিয়ান তখন রাঘবকে বলেছিলেন, "ভাই, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, সেই জন্যই আমি তোমাকে বেছে নিয়েছি এবং আমার নিজের উপরও আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি এই চরিত্রটি পছন্দ করি এবং পুরো সিরিজের মধ্যে এটা আমার প্রিয়, এবং আমি নিশ্চিত যে এটা তুমি দারুণভাবে ফুটিয়ে তুলবে।"
 


```