Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘খাদান ২’-এ থাকছেন যিশু? কোন রহস্যভেদ করলেন নায়ক

প্রথম ছবিতে দেব ও যিশু সেনগুপ্তর অনবদ্য রসায়ন দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। বন্ধুত্ব ও সংঘাত—দুটোই সমানভাবে চিত্রনাট্যে ধরা পড়ে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গল্পের দ্বিতীয়ার্ধে কি ফিরবে এই জুটি?

‘খাদান ২’-এ থাকছেন যিশু? কোন রহস্যভেদ করলেন নায়ক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 January 2026 15:48

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই একের পর এক ছবি ঘোষণাকে কেন্দ্র করে চর্চায় মেগাস্টার দেব। তাঁর একাধিক জনপ্রিয় ছবির সিক্যুয়েল আসতে চলেছে। এই খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। সেই তালিকায় অন্যতম নাম ‘খাদান ২’। প্রথম ছবিতে দেব ও যিশু সেনগুপ্তর অনবদ্য রসায়ন দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। বন্ধুত্ব ও সংঘাত—দুটোই সমানভাবে চিত্রনাট্যে ধরা পড়ে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গল্পের দ্বিতীয়ার্ধে কি ফিরবে এই জুটি? যদিও ‘খাদান’ ছবিতে যিশু সেনগুপ্তের প্লট ইতি হয়ে গিয়েছে। তবু দর্শকমনের চাহিদাকে কেন্দ্র করে এবার প্রশ্ন যিশুর কাছে।

প্রশ্ন শুনেই জল্পনাতে জল ঢাললেন যিশু সেনগুপ্ত। সম্প্রতি এক কথোপকথনে অভিনেতা জানান, প্রথম ছবিতে তাঁর চরিত্রের পরিণতি খুব স্পষ্টভাবেই দেখানো হয়েছিল। ‘খাদান’-এ তাঁর চরিত্রের মৃত্যু হয়েছে, ফলে বাস্তবসম্মতভাবে সেই চরিত্রের ফেরার কোনও সুযোগ নেই। পুনর্জন্মের প্রসঙ্গ উঠতেই মজার ছলে তিনি জানান, পুনর্জন্ম হলে তো তাঁকে দেবের কোলে থাকতে হবে —তাই এই গল্পে তাঁর ফিরে আসার সম্ভাবনা একেবারেই নেই।

তবে এখানেই ইতি টানেননি যিশু। ছবির গল্পের এক বিশেষ দিকের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রথম পর্বে জন ভট্টাচার্যের চরিত্রকে তাঁর ছেলে হিসেবে দেখানো হয়েছিল। সেখান থেকেই ভবিষ্যতের গল্প অন্য দিকে মোড় নিতে পারে।

প্রসঙ্গত, ২০২৪ সালের শেষ দিকে অর্থাৎ বড়দিনের ঠিক আগেই মুক্তি পেয়েছিল ‘খাদান’। সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের যৌথ উদ্যোগে নির্মিত এই ছবিতে দেবকে দেখা যায় দ্বৈত ভূমিকায়। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য এবং স্নেহা বোস।

বাংলার কয়লাখনি অঞ্চলের পটভূমিতে তৈরি এই ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছিল দামোদর উপত্যকার শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামকে ঘিরে। শ্যাম ও মোহন—এই দুইয়ের বন্ধুত্ব, বিদ্রোহ এবং ক্ষমতার লড়াই ছবির মূল চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। নিজেদের ভবিষ্যৎ বদলানোর পাশাপাশি অন্য শ্রমিকদের জীবনে পরিবর্তন আনার চেষ্টাই একসময় তাদের সম্পর্কের মাঝে টানাপোড়েন সৃষ্টি করে। যা ছবির গল্পকে এক অন্যমাত্রা দেয়।

খাদান বক্স অফিসে ব্যপক সাড়া ফেলেছিল, আর সেই সূত্র ধরেই বাংলা ছবির দর্শকেরা অপেক্ষায় ‘খাদান ২’-এর। যিশু সেনগুপ্তের কথায় আপাতত তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ হলেও, টলিউড জানে বর্তমানে দেবের ছবি মানেই বিশেষ চমক। এখন দেখার, এই গল্পের পরবর্তী অধ্যায় ঠিক কোন পথে এগোয়।


```