Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নিছক বন্ধুত্ব নাকি রয়েছে প্রেম? সুরভীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রিয়াজ

কিছুদিন আগেই রিয়াজের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন সুরভী। সেই সময়ের মিষ্টি মুহূর্ত উঠে এসেছিল রিয়াজের ভ্লগেও। এছাড়াও রিয়াজের ইউটিউব চ্যানেলে মাঝেমধ্যেই দেখা যায় সুরভীকে। আর এতেই গুঞ্জন—তাঁরা কি তবে প্রেম করছেন?

নিছক বন্ধুত্ব নাকি রয়েছে প্রেম? সুরভীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রিয়াজ

সুরভী-রিয়াজ

শেষ আপডেট: 8 July 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-তে বর্তমানে একসঙ্গে কাজ করছেন সুরভী মল্লিক এবং রিয়াজ লস্কর। সিরিয়ালে তাঁরা যতই দূরত্ব বজায় রাখুন, বাস্তব জীবনে তাঁদের বন্ধুত্ব বেশ কাছের। কিছুদিন আগেই রিয়াজের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন সুরভী। সেই সময়ের মিষ্টি মুহূর্ত উঠে এসেছিল রিয়াজের ভ্লগেও। এছাড়াও রিয়াজের ইউটিউব চ্যানেলে মাঝেমধ্যেই দেখা যায় সুরভীকে। আর এতেই গুঞ্জন—তাঁরা কি তবে প্রেম করছেন?

এই প্রেমের গুজব নিয়ে এবার মুখ খুললেন রিয়াজ নিজেই। এক সাক্ষাৎকারে রিয়াজ স্পষ্ট করে বলেন, ‘‘আমি আর সুরভী খুব ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়ার ছবি দেখে আমরাও হাসি! শুধু সুরভী নয়, উদয়, অনামিকা—আমরা সবাই খুব মজা করি, সময় কাটাই একসঙ্গে। কাজ করতে গিয়ে বন্ধুত্বটা তৈরি হয়েছে, কিন্তু সেটা একেবারেই খাঁটি। প্রেম? সে সব কিছুই নয়।’’

রিয়াজ আরও যোগ করেন, ‘‘দর্শক ভাবতেই পারেন, ওটা স্বাভাবিক। তবে আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। কাজ করতে গিয়ে একটা বোঝাপড়া তৈরি করেছি, সেটাই উপভোগ করছি। কিছু কিছু বন্ধুত্ব অনেকদিন থাকে, কিছু থাকে না… তবে আমি বিশ্বাস করি, সুরভীর সঙ্গে আমার বন্ধুত্ব অনেকদিন থাকবে।’’

এর আগে অভিষেক বসুর সঙ্গে প্রেম ছিল সুরভীর। লুকিয়ে নয় বরং সকলের সামনেই প্রেম সামনে এনেছিলেন দু'জনে। ইনস্টাগ্রামে লাভপোস্টের শেষ ছিল না। শোনা যায়, দুই বাড়ির সম্মতিতে বিয়ে করবেন বলেও ঠিক করেন তাঁরা। যদিও, সেই প্রেম টেকেনি। মাস কয়েক আগেই অভিনেত্রী শার্লি মোদককে বিয়ে করেছেন অভিষেক। সিরিয়ালের সুবাদেই শার্লির সঙ্গে আলাপ হয় অভিষেকের। 
 


```