Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এই বছরেই কি শুরু করণ জোহরের স্বপ্নের প্রোজেক্ট ‘কভি খুশি কভি গম ২’?

একটা সময়, একটা আবেগ, একটা গোটা প্রজন্মের স্মৃতির ছবি তৈরি করেছেন তিনি। তিনি করণ জোহর। তিন বছর আগে মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র পর থেকে দর্শকের মনে প্রশ্ন ছিল একটাই—কবে আবার পরিচালকের আসনে ফিরছেন করণ? 

এই বছরেই কি শুরু করণ জোহরের স্বপ্নের প্রোজেক্ট ‘কভি খুশি কভি গম ২’?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 January 2026 17:02

দ্য ওয়াল ব্যুরো: একটা সময়, একটা আবেগ, একটা গোটা প্রজন্মের স্মৃতির ছবি তৈরি করেছেন তিনি। তিনি করণ জোহর। তিন বছর আগে মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র পর থেকে দর্শকের মনে প্রশ্ন ছিল একটাই—কবে আবার পরিচালকের আসনে ফিরছেন করণ? আর ঠিক সেই অপেক্ষার মাঝেই ধীরে ধীরে ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে ভেসে আসছে আরও এক খবর। শোনা যাচ্ছে, করণ জোহর নাকি তাঁর কেরিয়ারের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী, সবচেয়ে বিশাল, সবচেয়ে আবেগঘন ছবির জন্য প্রস্তুত।

১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে যাত্রা শুরু। তারপর একে একে ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘এ দিল হ্যায় মুশকিল’—আর সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই দীর্ঘ পথচলায় করণ জোহর শুধু বক্স অফিসের সাফল্যই দেননি, দিয়েছেন সম্পর্কের গল্প, ভাঙা-গড়া পরিবারের আর্তি, ভালোবাসার জটিলতা আর চোখ ভেজানো আবেগ। আর এবার, সেই আবেগের ঘরেই নাকি তিনি ফিরতে চলেছেন আরও বড় করে, আরও রাজকীয়ভাবে।



এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, করণের অষ্টম পরিচালিত ছবি হবে এক বিশাল ক্যানভাসের ফ্যামিলি ড্রামা—ঠিক সেই ঘরানায়, যা ২০০১ সালে ‘কভি খুশি কভি গম’ দিয়ে তিনি অমর করে দিয়েছিলেন। নতুন বছরের শুরুতেই নাকি ছবির চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন করণ। সূত্রের ভাষায়, রোম্যান্টিক ফ্যামিলি কমেডির মাধ্যমে ‘রকি অউর রানি’-তে সফল হওয়ার পর এবার তিনি আরও গভীর, আরও উচ্চস্বরে আবেগের গল্প বলতে চাইছেন। স্কেল, বাজেট, পরিকল্পনা—সব মিলিয়ে এটি হতে চলেছে তাঁর পরিচালিত সবচেয়ে বড় ছবি।

এই ছবির প্রস্তুতি শুরু হবে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। ক্যামেরার সামনে কাজ শুরু হওয়ার লক্ষ্য রাখা হয়েছে ২০২৬-এর শেষ ভাগে। আপাতত সবটাই প্রি-প্রোডাকশনের স্তরে থাকলেও ইন্ডাস্ট্রির গুঞ্জন থামছে না। ছবির নাম এখনও নিশ্চিত নয়, তবে অন্দরের মহলে অনেকেই একে আদর করে ডাকছেন ‘কভি খুশি কভি গম-২’ বা সংক্ষেপে ‘K3G2’। যদিও নির্মাতাদের তরফে স্পষ্ট করে বলা হচ্ছে—নাম নিয়ে এখনই কিছু বলা তাড়াহুড়ো। তবে এটুকু পরিষ্কার, আবেগ ও থিমের দিক থেকে ছবিটি ২০০১ সালের সেই কালজয়ী পারিবারিক মহাকাব্যের ছায়াতেই দাঁড়িয়ে থাকবে।

সূত্র আরও জানাচ্ছে, এই নতুন ছবিতে থাকবেন দুই জন পুরুষ এবং দুই জন নারী মুখ্য চরিত্রে। একেবারে অনসম্বল কাস্ট—যেমনটা করণের বড় পারিবারিক ছবির বৈশিষ্ট্য। এখনও পর্যন্ত কোনও অভিনেতা বা অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু কাস্টিং শুরু হলেই নাকি ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোড়ন উঠবে। কারণ এটি হতে চলেছে ধর্মা প্রোডাকশনের আগামী দিনের সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল প্রজেক্ট।

এখনও পর্যন্ত করণ জোহর বা ধর্মা প্রোডাকশনের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। করণ নিজেও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কিন্তু কখনও কখনও নীরবতাই সবচেয়ে বড় ইঙ্গিত দেয়। বলিউড জানে, করণ জোহর যখন পরিবার, সম্পর্ক আর আবেগ নিয়ে ফিরছেন, তখন তা শুধুই আরেকটা ছবি নয়—তা হয়ে ওঠে এক প্রজন্মের অনুভূতির আয়না।


```