Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অন্ধকারকে লুকিয়ে রাখলে নিজেই কালো হয়ে যাব: নাইজেল

উচ্চতা ৬ ফুটের বেশি, কোটরে ঢোকা চোখে গভীর জীবন দর্শন, কাঁধ পর্যন্ত অবিন্যস্ত চুল, শান্ত অথচ আত্মবিশ্বাসী শরীরী ভাষা নিয়ে হাঁটা চলা তাঁর।  অন্ধকার থেকে আলোর গল্প বলা একটা মানুষ।  যিনি বলেন, “অনেকের জীবনেই অন্ধকার আছে, সেটাকে লুকিয়ে রাখলে নিজ

অন্ধকারকে লুকিয়ে রাখলে নিজেই কালো হয়ে যাব: নাইজেল

শেষ আপডেট: 21 July 2019 08:06

উচ্চতা ৬ ফুটের বেশি, কোটরে ঢোকা চোখে গভীর জীবন দর্শন, কাঁধ পর্যন্ত অবিন্যস্ত চুল, শান্ত অথচ আত্মবিশ্বাসী শরীরী ভাষা নিয়ে হাঁটা চলা তাঁর।  অন্ধকার থেকে আলোর গল্প বলা একটা মানুষ।  যিনি বলেন, “অনেকের জীবনেই অন্ধকার আছে, সেটাকে লুকিয়ে রাখলে নিজেই কালো হয়ে যাব। ” সাহিত্যের পাতা নয়, বাস্তবের ধুলো বালি মাখা রাজপথেই তাঁর পদচারণা।  নাইজেল আকারা।  ‘কেরলাইট’ খ্রিষ্টান ছেলেটি আজ পথ হারানো বহু মানুষের বেঁচে থাকার দিশারী।  বেশ কিছু এনজিও-র সাথে যুক্ত।  যৌনকর্মী থেকে নেশার অন্ধকারে তলিয়ে যাওয়া মানুষদেরই অনুপ্রেরণা দেন দীর্ঘ ন’বছর সংশোধনাগারে কাটিয়ে আসা নাইজেল। ‘মুক্তধারা’ তাঁর প্রথম বড় পর্দায় কাজ।  উইনডোজ় প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা দাশের হাতে গড়া নাইজেল আকারা বহু মেয়ের স্বপ্নের পুরুষ, আবার বহু পুরুষের জীবনের আইকনও বটে।  বিবাহিত, লাজুক নাইজেল কিন্তু তাঁর পা মাটিতেই রাখেন আজও।  তিনি যে সময় অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েছিলেন, তখন তাঁর যে জীবনবোধ ছিল, তা আজ একেবারে বদলে গেছে।  তিনি সংশোধনাগারে পুলিশের থার্ড ডিগ্রি পর্যন্ত সহ্য করেছেন।  বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়ের নজরে পড়েন তিনি।  ‘বাল্মীকি প্রতিভা’-য় তাঁকে অভিনয়ের হাতে খড়ি দেন অলকানন্দাই।  তাই নাইজেলের কাছে তিনি এবং শিবপ্রসাদ, নন্দিতা ঈশ্বরের মতো। এখন নাইজেল বলেন “জীবনে ১০০ শতাংশ কোনও কাজে মন দেওয়াটা আমাদের কাজ, বাকিটা জানা নেই। ” তবে ভিতর থেকে ঠাণ্ডা থাকাটা খুব জরুরি, মনে করেন তিনি।  ‘মুক্তধারা’-র পরে ‘রাজকাহিনী’-তে তাঁকে দেখা গেছে, তবে আবারও লিড রোলে দর্শকদের কাছে আসছেন এই জন্মাষ্টমীতে।  উইনডোজ় প্রোডাকশনের ছবি ‘গোত্র’।  সেই ছবি নিয়ে তো কথা বললেনই, আর বললেন জীবনের কথা, জীবনের ‘আপস অ্যান্ড ডাউনস’ মোকাবিলার কথা বললেন ‘দ্য ওয়াল-এর মধুরিমা রায়কে। ভিডিয়োয় শুনুন কী বলছেন নাইজেল... https://www.youtube.com/watch?v=vgBRWnCqMBA

```