Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'ভারতীয় কমেডির জগতে মাইলস্টোন!' আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন বীর দাস

ইনস্টাগ্রামে ট্রফির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন বীর। লিখেছেন, "ভারতের জন্য। ভারতীয় কমেডির জন্য। প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা শব্দের জন্য। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ এই অনবদ্য সম্মানের জন্য।" 

'ভারতীয় কমেডির জগতে মাইলস্টোন!' আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন বীর দাস

শেষ আপডেট: 21 November 2023 12:20

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কমেডি আন্তর্জাতিক স্বীকৃতি পেল। ২০২৩ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস পেলেন কমেডিয়ান-অভিনেতা বীর দাস। এই নিয়ে দ্বিতীয়বার এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তবে অ্যাওয়ার্ড পেলেন এই প্রথমবার। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত 'বীর দাস: ল্যান্ডিং' এর জন্য 'ইউনিক কমেডি স্পেশাল' বিভাগে এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি। 'ডেরি গার্লস-সিজন ৩' এর সঙ্গে যুগ্মভাবে এই পুরস্কার জিতেছেন বীর। 

ইনস্টাগ্রামে ট্রফির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন বীর। লিখেছেন, "ভারতের জন্য। ভারতীয় কমেডির জন্য। প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা শব্দের জন্য। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ এই অনবদ্য সম্মানের জন্য।" 

View this post on Instagram

A post shared by Vir Das (@virdas)

এই সাফল্য শুধু তাঁর নয়, ভারতীয় কমেডির জন্যও মাইলস্টোন বলে বর্ণনা করেছেন বীর। এই কমেডিয়ান তথা অভিনেতা স্ট্যান্ড-আপ স্পেশালের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি দিল্লি বেলি, গো গোয়া গন, শাদি কে সাইড এফেক্টের মতো ছবিতেও অভিনয়ও করেছেন। নেটফ্লিক্সের ছবি 'হাসমুখ'-এও দেখা গিয়েছিল। এই ছবির চিত্রনাট্য লেখকদের মধ্যে তিনি নিজেও একজন। 

'বীর দাস: ল্যান্ডিং' নেটফ্লিক্সের একটি কমেডি সিরিজ। সেখানে হাসির মোড়কে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারতীয় ও মার্কিন সংস্কৃতি যেখানে মিশেছে তা তুলে ধরেছেন বীর। ভারতে জন্ম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা একজন মানুষের জীবনে এই দুই সংস্কৃতির ভূমিকাই সিরিজটির মূল উপজীব্য। 


```