Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাংলা থেকে বলিউডে, সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক বঙ্গতনয়া ইন্দ্রাণীর

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) সঙ্গীত পরিচালক (music director) হিসাবে অভিষেক হচ্ছে বাংলার যুবতী ইন্দ্রাণী ভট্টাচার্যর (Indrani Bhattacharya)। দুষ্যন্ত প্রতাপ সিং-এর পরিচালনায় নতুন ছবি ‘জিন্দেগি শতরঞ্জ হ্যায়’ মুক্তি পাচ্ছে আগামী ২০ জান

বাংলা থেকে বলিউডে, সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক বঙ্গতনয়া ইন্দ্রাণীর

শেষ আপডেট: 10 January 2023 12:55

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) সঙ্গীত পরিচালক (music director) হিসাবে অভিষেক হচ্ছে বাংলার যুবতী ইন্দ্রাণী ভট্টাচার্যর (Indrani Bhattacharya)। দুষ্যন্ত প্রতাপ সিং-এর পরিচালনায় নতুন ছবি ‘জিন্দেগি শতরঞ্জ হ্যায়’ মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রাণী ভট্টাচার্য। ইন্দ্রাণীর সুরে ‘গড়বড় গড়বড়’ গেয়েছেন বিখ্যাত শিল্পী দালের মেহন্দি। গানটি লিখেছেন অজয় বাওয়া। রিলিজ হচ্ছে জি মিউজিক থেকে।

Indrani Bhattacharya, music director, Bollywood

ইন্দ্রাণীর গান গাওয়া শুরু ২০১০ সালে ‘এক্স ফ্যাক্টর’ রিয়েলিটি শো-তে, যেখানে বিচারক হিসাবে ছিলেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল এবং সঞ্জয় লীলা বনশালি। পরে ‘সুরক্ষেত্র’ রিয়েলিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন। ভারত-পাকিস্তান সুরের লড়াই-এর এই রিয়েলিটি শো-তে বিচারক হিসাবে ছিলেন হিমেশ রেশমিয়া, আতিফ আসলাম এবং রুনা লায়লা। গানের মতোই সঙ্গীত পরিচালনাতেও বরাবরই উৎসাহী ছিলেন ইন্দ্রাণী।

৩৪ বছর বয়সেই সিনেমায় সঙ্গীত পরিচালনার সুযোগ পেয়ে আনন্দিত ইন্দ্রাণী বলছিলেন, "পরিচালক দুষ্যন্ত সিং আমার গানগুলো শুনেছিলেন বহুদিন আগে, ২০১৫ সালে। পাঁচটি গান শুনিয়েছিলাম। প্রতিটিই পছন্দ হয়েছিল। বলেছিলেন, পরে ছবি করলে ডাকবেন। লকডাউনের সময় ২০২০ সালে হঠাৎ ফোন করে ডেকে পাঠান এবং জানান যে, দালের মেহন্দির গানটি এত পছন্দ হয়েছে যে, এক্ষুনি রেকর্ড করতে চাইছেন! আমি যেন দিল্লি গিয়ে রেকর্ড করে আসি। দুদিনের মধ্যে সব ঠিকঠাক করে দিল্লি গিয়ে রেকর্ড করা হয়। দালের পাজি খুব খুশি হয়েছিলেন গান গেয়ে, আমার বিরাট প্রাপ্তি।"

‘জিন্দেগি শতরঞ্জ হ্যায়’ ছবিতে অভিনয় করেছেন হিতেন তেজওয়ানি, ব্রুনা আবদুল্লা, শাওয়ার আলি, হেমন্ত পাণ্ডে, আর্জুমান মুঘল ও অন্যান্য শিল্পীরা। ছবিটি এমন এক সাসপেন্স থ্রিলার যা আপনাকে শেষ পর্যন্ত চেয়ার ছেড়ে উঠতে দেবে না, এমনটাই জানিয়েছেন প্রযোজক আনন্দ প্রকাশ।

আচমকাই অসুস্থ পরিচালক অনীক দত্ত, রয়েছেন আইসিইউতে


```