Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সিনেমা ব্লকবাস্টার, এদিকে ট্যাক্সে অনিয়ম! পুষ্পা ২-র পরিচালক, প্রযোজকের বাড়িতে আয়কর অভিযান

গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর বাড়ি এবং ম্যাঙ্গো মিডিয়ার মালিক রামের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে।

সিনেমা ব্লকবাস্টার, এদিকে ট্যাক্সে অনিয়ম! পুষ্পা ২-র পরিচালক, প্রযোজকের বাড়িতে আয়কর অভিযান

ফাইল ছবি

শেষ আপডেট: 22 January 2025 15:02

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ব্লকবাস্টার ছবি 'পুষ্পা ২' বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে। কিন্তু প্রথম থেকেই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি। অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করা হলেও সুকুমার পরিচালিত এই ছবি ইতিমধ্যে আয় করেছে ১৮৩০ কোটি টাকা। এবার তা খতিয়ে দেখতেই 'পুষ্পা ২' এর পরিচালক সুকুমার, প্রযোজক নবীন ইয়েরনেনি, রবি ইয়েলমাঞ্চলির বাড়িতে হানা দিল আয়কর দফতর

জানা গেছে, বিশাল আয় করলেও ঠিকমতো আয়কর দেওয়া হয়নি। সে কারণেই এই তল্লাশি অভিযান। বাদ যায়নি 'পুষ্পা ২' এর পরিচালক সুকুমারের বাড়ি ও অফিস-ও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর মঙ্গলবার থেকেই সুকুমারের বাড়িতে ও অফিসে শুরু হয়েছে তল্লাশি। তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাগজ খুঁটিয়ে দেখছেন আয়কর বিভাগের আধিকারিকরা। 

এছাড়াও গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর বাড়ি এবং ম্যাঙ্গো মিডিয়ার মালিক রামের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছেপুষ্পা ২ ছবির বাজেট ছিল প্রায় ৫০০ কোটি অন্যদিকে গেমচেঞ্জার ছবিও ৪৫০ কোটি টাকার। এর মধ্যে মাইথিরি মুভি মেকার্স প্রযোজিত 'পুষ্পা ২' গ্লোবালি দেড় হাজার কোটি টাকার বেশি আয় করেছে। সেই খবর প্রযোজনা সংস্থার তরফ থেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

সব তথ্য খতিয়ে দেখছে আয়কর দফতর। কোন কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। দিল রাজু যে শুধু ছবিতে বিনিয়োগ করেন তা নয়, তিনি রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গেও যুক্ত। সে কারণে এত সহজে বিষয়টি থেকে নজর সরাতে চাইছেন না তদন্তকারীরা।

গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা দ্য রুলওরফে পুষ্পা ২। তারপর থেকে গোটা দেশের বক্স অফিসে দাপিয়ে বেরিয়েছে অল্লু অর্জুনের বহু প্রতিক্ষীত এই ছবি। মুক্তি পাওয়ার তিনদিনের মধ্যেই সারা বিশ্বে ৫০০ কোটি টাকা আয় করে নিয়েছিল পুষ্পা ২: দ্য রুল


```