Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাবি‌ল-হুমার বিব্রতকর মুহূর্ত! হুমা বললেন, ‘আমি ওই ছেলেটাকে একটা চড় মারতে চাই!’

সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয় এক জমকালো চ্যারিটি কস্টিউম পার্টি। হাজির ছিলেন বলিউডের একঝাঁক তারকা।

বাবি‌ল-হুমার বিব্রতকর মুহূর্ত! হুমা বললেন, ‘আমি ওই ছেলেটাকে একটা চড় মারতে চাই!’

হুমা-বাবিল

শেষ আপডেট: 14 April 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয় এক জমকালো চ্যারিটি কস্টিউম পার্টি। হাজির ছিলেন বলিউডের একঝাঁক তারকা। তবে পার্টির সবচেয়ে বেশি আলোচনায় আসা যে মুহূর্তটি ঘটল, তা অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান ও হুমা কুরেশিকে ঘিরে। তাঁদের দুজনের মধ্যে এক বিব্রতকর কথোপকথন ধরা পড়ে ক্যামেরায়, যা ভিডিওর মাধ্যমে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে কী দেখা গেল?
পার্টিশেষে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন হুমা ও বাবিল। দু’জন যখন একসঙ্গে পোজ দিচ্ছিলেন, ঠিক তখনই বাবিল অভিযোগের সুরে বলেন, ‘ও আমার ফোনও তোলেনি’, হুমা তখন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে হেসে বলেন, ‘পরে আমরা কথা বলব, কেমন?’ কিন্তু বাবিল ফের জিজ্ঞাসা করেন, ‘কি আমার উপর রেগে রয়েছে?’ এতে স্পষ্টতই বিরক্ত হুমা বলেন, ‘আমার এ বিষয়ে কোনও ধারণা নেই, সরি’ এরপর বাবিল চলে যান।

কিন্তু এখানেই শেষ নয়! হুমা এরপর তাঁর এক বন্ধুর সঙ্গে পোজ দিচ্ছিলেন, তখন মাইক্রোফোনে ধরা পড়ে তাঁর ফিসফিস করে বলা কথা—‘আমি ওই ছেলেটাকে একটা চড় মারতে চাই!’

এই ভিডিও প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। একজন Reddit ব্যবহারকারী  ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘এই কথোপকথন এতটাই অস্বস্তিকর ছিল, যেন হুমা বাবিলের থেকে পালিয়ে বাঁচতে চাইছিলেন।’ অনেকেই জানতে চেয়েছেন, হুমা ও বাবিল কার কথা বলছিলেন? একজন লিখেছেন, “কে ফোন তোলেনি?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ও কি আমার উপর রেগে রয়েছে? এটা কী হচ্ছে! কেউ বলুন তো, এই অনুষ্ঠানটি কীসের ছিল?’

This conversation between Huma and Babil is so painfully awkward to watch—by the end, it looked like she wanted to run as far away from him as possible ????
byu/Hell_holder11 inBollyBlindsNGossip

কে কে ছিলেন এই রাত পার্টিতে?
ওয়ামিকা গাব্বি, তনিশা মুখার্জি, সুস্মিতা সেনসহ আরও অনেকে। জমজমাট ফ্যাশন ও ফটোশুটের মাঝে হঠাৎ এই বিব্রতকর মুহূর্ত দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

কাজের দিক থেকে কে কী করছেন?
হুমা কুরেশিকে শীঘ্রই দেখা যাবে বহু প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা ‘জলি এল এল বি-থ্রি’-তে। যেখানে রয়েছেন অক্ষয় কুমার ও অারশাদ ওয়ারসি। পাশাপাশি, তাঁর হাতে রয়েছে ‘টক্সিক’(দক্ষিণী সুপারস্টার যশ-এর সঙ্গে), ভিপুল গোয়েলের ‘গুলাবি’, এবং ইনভেস্টিগেটিভ ড্রামা ‘বয়ান’। এছাড়াও ‘মহারানি’ সিরিজের চতুর্থ সিজনও রয়েছে অপেক্ষায়।

অন্যদিকে আগামীতে বাবিল খানকে দেখা যাবে, ‘লগ আউট’ থ্রিলার মিস্ট্রিতে। পরিচালনা করেছেন অমিত গোলানি এবং লিখেছেন বিশ্বপতি সরকার। ছবিতে রয়েছেন রসিকা দুগ্গলও। এটি জি ফাইভ-এ মুক্তি পাবে ১৮ এপ্রিল। এই ভিডিও দেখার পর অনেকেই প্রশ্ন করছেন—বাস্তবে কী ঘটেছে হুমা ও বাবিলের মাঝে? নাকি শুধুই একটি ভুল বোঝাবুঝি? সময়ই বলবে!


```