Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'স্বামী-সন্তান ছাড়া কাউকে চিনি না!' মাকে নিয়ে মুখ খুললেন অহনা, পড়লেন নেটিজেনদের আক্রমণের মুখে

বাড়ির কাছে ফিরে যাওয়ার কথা মনে হয়েছে কখনও? প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন অহনা।

'স্বামী-সন্তান ছাড়া কাউকে চিনি না!' মাকে নিয়ে মুখ খুললেন অহনা, পড়লেন নেটিজেনদের আক্রমণের মুখে

অহনা ও দীপঙ্কর (ফাইল ছবি)

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 August 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: প্রেম, বিয়ে, বাচ্চা। তিন ফেজ পেরিয়ে এখন মন ভরে সংসার করছেন অভিনেত্রী অহনা দত্ত। ছোট পর্দার পাশাপাশি বেশ জনপ্রিয় মুঠো ফোন অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেও। প্রায় প্রতিদিনই নিজের ওঠা-বসা, বাচ্চার সঙ্গে কাটানো মুহূর্ত ও বিশেষ ঘটনা শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি মেয়ের নামকরণও করেছেন। যার জন্য শিরোনামে উঠে এসেছেন। সবকিছুর মাঝে ডালে কাকড় পরার মতোই একটা বিতর্ক তাঁকে নিয়ে রয়ে গেছে। সেই নিয়ে সম্প্রতি এক বিনোদনমূলক চ্যানেলের ভিডিওতে মুখ খুলে আক্রমণের মুখে পড়লেন সকলের প্রিয় 'মিসকা।'

তাঁর লাভ স্টোরি কম-বেশি অনেকেরই জানা। রূপটান শিল্পী দীপঙ্করকে খুব কম বয়সে বিয়ে করে মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। তাঁদের সম্পর্ক মেনে নেননি নৃত্যশিল্পী চাঁদনি। এমন গল্পের সমাপ্তি অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা দিয়ে হয়। একটা বাচ্চা হল, সবটা ঠিক হয়ে গেল।

কিন্তু এই গল্পে তা হয়নি। বেড়েছে তিক্ততা। মায়ের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছেন অভিনেত্রী। এমনকি মেয়ে হবে বা মেয়ে হয়েছে এই খবরও নাকি তাঁর মাকে সংবাদ মাধ্যম থেকেই জানতে হয়। সেই সময় তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন দীপঙ্করের উপর। কিন্তু পাল্টা মাকে নিয়ে কোথাও কিছু বলেননি তাঁরা।

তবে, এবার সেই নিয়েই মুখ খুললেন এক বিনোদন মাধ্যমের সাক্ষাৎকারে। তাঁকে মা চাঁদনি সম্পর্কে প্রশ্ন করা হলে ও মেয়ে হওয়ার পর মায়ের প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে, অহনা খানিকটা বিরক্তই হন। কাউকে মিস করেন কি না জানতে চাইলে ক্ষোভ উগরে দেন। সাফ জানান, তাঁর কেউ নেই। কাউকে চেনেন না। কাউকে মিস করার তো প্রশ্নই নেই।

অভিনেত্রী বলেন, 'আমি কাউকে মিস করি না। বাচ্চা হয়েছে, বাড়িতে নিজের একজন থাকলে খুব ভাল হত, এটুকুই। আমি তো সব বুঝি না, হয়তো সে বুঝত। তবে, আক্ষেপ নেই, কোনও কিছুরই আক্ষেপ নেই। যা হওয়ার হয়েছে। সব নিজে করছি, এটারও আলাদা মজা। ওকে বলতে পারব, সব আমি করেছি।'

বাড়ির কাছে ফিরে যাওয়ার কথা মনে হয়েছে কখনও? প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন অহনা। তাঁর কথায়, 'আমি এই বাড়িটা ছাড়া আর কিছু চিনি না। সত্যিই চিনি না। দু'জনের খুব কষ্টের টাকায় করা এই বাড়ি। এখনও শেষ হয়নি। চলছে, জানি না কবে শেষ করে উঠতে পারব। দু'জনের এটাই বাপের বাড়ি, এটাই শ্বশুর বাড়ি।'

অহনার মেয়ে হওয়ার পর চাঁদনি বলেছিলেন, দীপঙ্কর তাঁর কাছ থেকে অহনাকে কেড়ে নিয়েছেন। সন্তানকে কেড়ে নিয়েছেন, যাঁকে তিনি একা হাতে বড় করেছেন। দীপঙ্করের নামে আরও অনেক অভিযোগ আনেন। সেই প্রেক্ষিতে প্রশ্ন করা হলে দীপঙ্কর স্পষ্ট জানান, তাঁর কিছু যায় আসে না। বলেন, 'প্রথমে খারাপ লাগত, শুধু দেখতাম খারাপই আসছে। ধরে নিলাম, খারাপই আসবে। আলাদা করে আর খারাপ লাগানোর প্রয়োজন নেই। মানুষের খারাপ লাগে কখন। প্রথম ভাল বলে পরে খারাপ লাগছে বললে। এখন ওটা অফ করে দিয়েছি। কিছু যায় আসে না।'

একই সুরে গলা মিলিয়ে অভিনেত্রী বলেন, 'আগে খুব ভাবতাম। আড়াই বছর আগে। এখন ভাবি না। কারণ আমি এখন কাউকে চিনি না। শুধু তিনজনকে চিনি। স্বামী, মেয়ে আর নীচে একজন আছে। ওদের যেকোনও প্রসঙ্গে আমি বলতে পারব। যাঁকে চিনি না তাঁকে নিয়ে কী বলব।'

এই মন্তব্যের পরই অভিনেত্রীকে আক্রমণ করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। অনেকে বলছেন, 'তোমারও মেয়ে হয়েছে। একটু দাঁড়িয়ে যাও।' আবার একজন বলেছেন, 'মাকে চেনে না বলতে মুখেও আটকাল না! এই মা কত কষ্ট করে বড় করেছেন। মেয়েকে বড় হতে দাও।'

এর প্রেক্ষিতে যদিও অভিনেত্রী বা তাঁর স্বামী দীপঙ্কর এখনও মুখ খোলেননি। 


```