Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হুমা-রাচিতের চুম্বনের ভিডিও ভাইরাল, তবে কি বাগদান সেরে ফেললেন অভিনেত্রী? ফের শুরু চর্চা

মাইগ্লামফেস্টে হুমা কুরেশি ও রাচিত সিং-এর চুম্বনের ভিডিও প্রকাশ্যে আসতেই ফের জোরদার হল বাগদানের জল্পনা। দীর্ঘদিন ধরেই সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে।

 

হুমা-রাচিতের চুম্বনের ভিডিও ভাইরাল, তবে কি বাগদান সেরে ফেললেন অভিনেত্রী? ফের শুরু চর্চা

হুমা কুরেশি ও রাচিত সিং

গার্গী দাস

শেষ আপডেট: 17 November 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: মাইগ্ল্যামফেস্টে নজর কাড়লেন অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi) এবং অভিনয় প্রশিক্ষক রাচিত সিং (Rachit Singh)। চলতি বছর সেপ্টেম্বর মাসে তাঁদের বাগদানের জোর গুঞ্জনের মধ্যেই এই যুগলকে ফের একসঙ্গে দেখা গেল ইভেন্টের মঞ্চে। প্রকাশ্যে চুম্বনও বাদ গেল না (Huma Qureshi–Rachit Singh’s Kissing Video)। তাঁদের বিভিন্ন মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই 'সম্পর্ক' নিয়ে গুঞ্জন আরও জোড়ালো হয়েছে (Engagement Rumours)।

হিমেশ রেশামিয়ার কনসার্টে দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে সঙ্গীত উপভোগ করতে দেখা যায়। এক ভাইরাল ভিডিওতে নজরে পড়েন, রাচিত সিং পেছন থেকে হুমাকে জড়িয়ে ধরছেন এবং তাঁর মাথায় আলতো করে চুম্বন দিচ্ছেন। সামনের দর্শকদের অনেকে সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

ভিডিওতে আরেকটি মুহূর্তে দেখা যায়, হুমা রচিতকে ক্যামেরার উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। হুমার সতর্কবার্তা শোনার পর রচিত তৎক্ষণাৎ হাত সরিয়ে এক পা পিছিয়ে যাচ্ছেন। এই আচরণও নেট দুনিয়ায় সাড়া ফেলেছে।

ইভেন্টে হুমা ও রচিতের সঙ্গে উপস্থিত ছিলেন মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui) এবং তাঁর স্ত্রী মেহজাবিন কোটওয়ালা (Mehzabeen)। অন্যদিকে, হুমা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের কয়েকটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁকে ‘হুক্কা বার’ গানটিতে নাচতে দেখা যায়।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে হুমা ও রচিতকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের সম্ভাব্য বাগদান নিয়ে জোর আলোচনা শুরু হলেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি মন্তব্য করেননি কেউই। সম্পর্কের অবস্থা সম্পর্কেও তাঁরা প্রকাশ্যে কিছু জানাননি।

এদিকে, কাজের দিক থেকে হুমা কুরেশিকে সম্প্রতি দেখা গিয়েছে ‘দিল্লি ক্রাইম ৩’–এ এবং ‘মহারানি ৪’-এরও অংশ তিনি। অন্যদিকে, রাচিত সিং বলিউডে অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করেন এবং ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই মাইগ্ল্যামফেস্টে তাঁদের নতুন ভিডিও জনমানসে নতুন করে আলোচনা তৈরি করেছে।


```