Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

হুমা কুরেশি বিয়ে করছেন! সলমনের ভাইয়ের সঙ্গে নাম জড়িয়েছিল, অতীত ভুলে কার হাত ধরছেন অভিনেত্রী?

বলিউড অভিনেত্রীদের মধ্য অন্যতম পরিচিত মুখ হুমা কুরেশি। 'গ্যাংস অফ ওয়াসিপুর', 'এক থি ডায়ান', 'বদলাপুর', 'জলি এলএলবি ২'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

হুমা কুরেশি বিয়ে করছেন! সলমনের ভাইয়ের সঙ্গে নাম জড়িয়েছিল, অতীত ভুলে কার হাত ধরছেন অভিনেত্রী?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 September 2025 19:08

দ্য ওয়াল ব্যুরো: বাগদান সারলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi Engaged To Rumoured Boyfriend)! আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। পাত্র দীর্ঘদিনের প্রেমিক, যিনি নিজেও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত। কে তিনি?

বলিউড (Bollywood) সূত্রে খবর, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের (Rachit Singh) সঙ্গে আংটি বদল করেছেন হুমা। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু আকাসা সিং তাঁর ইনস্টাগ্রামে 'রিউমরড কাপল'-এর সঙ্গে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, 'রচিত এবং হুমা তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য অভিনন্দন।'

ক্যাপশনের পাশাপাশি হুমা ও রচিতের রংমিলান্তি পোশাক দেখেও অনুরাগীরা মনে করছেন, নতুন জীবন শুরুর পথে আরও একধাপ এগিয়েছেন অভিনেত্রী।

জল্পনা, বেশ কয়েক বছর ধরেই রচিতের সঙ্গে প্রেম করছেন হুমা। তবে কখনওই প্রকাশ্যে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেননই তিনি। তবে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহির খানের বিয়েতেও যে দুজনে রং মিলিয়েই পোশাক পরেছিলেন, তাও নজর এড়ায়নি পাপারাজ্জিদের। ২০২৪-এর মার্চে শাহরুখ খানের বাড়িতে একটি পার্টিতেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

রচিত সিং কে?

রচিত একজন অভিনয় প্রশিক্ষক। যিনি আলিয়া ভট্ট, রণবীর সিং, ভিকি কৌশলের মতো তারকাদের অভিনয়ের জন্য প্রশিক্ষণ দিয়েছেন।

বলিউড অভিনেত্রীদের মধ্য অন্যতম পরিচিত মুখ হুমা কুরেশি। 'গ্যাংস অফ ওয়াসিপুর', 'এক থি ডায়ান', 'বদলাপুর', 'জলি এলএলবি ২'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সলমন খানের (Salman Khan) ভাই সোহেল খান ও সীমা সচদেবার ডিভোর্সের সময়ে তুমুল আলোচনা হয়েছিল হুমা কুরেশিকে নিয়েও। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যেত, তাঁদের সংসার ভাঙার কারণ নাকি হুমাই! যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।


```