Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

নতুন চমক হৃতিকের! জুহুর বিলাসবহুল ‘ইউরা অফিসেস’-এ ২৮ কোটি টাকার মোটা বিনিয়োগ

বলিউডের গ্রীক গড এবার বিনিয়োগকারীর ভূমিকায়। জুহুর প্রিমিয়াম বাণিজ্যিক কমপ্লেক্স ‘ইউরা’-তে প্রায় ২৮ কোটি টাকা ঢাললেন হৃতিক রোশন। জানা যাচ্ছে, প্রকল্পের উইং–সি অংশে দোতলায় মিলিয়ে প্রায় ৭,০০০ বর্গফুট জায়গা কিনেছেন তিনি। 

নতুন চমক হৃতিকের! জুহুর বিলাসবহুল ‘ইউরা অফিসেস’-এ ২৮ কোটি টাকার মোটা বিনিয়োগ

হৃতিক রোশন।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 November 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গ্রীক গড এবার বিনিয়োগকারীর ভূমিকায়। জুহুর প্রিমিয়াম বাণিজ্যিক কমপ্লেক্স ‘ইউরা’-তে প্রায় ২৮ কোটি টাকা ঢাললেন হৃতিক রোশন। জানা যাচ্ছে, প্রকল্পের উইং–সি অংশে দোতলায় মিলিয়ে প্রায় ৭,০০০ বর্গফুট জায়গা কিনেছেন তিনি। এই দুই তলায় নেওয়া হয়েছে তাঁর দুটি সংস্থা— HRX Digitech LLP এবং Filmkunj (Bombay) LLP–এর নামে। চারতলা এই বিশেষ ব্লকটি তৈরি হচ্ছে একেবারে ‘ওয়ান ফ্লোর, ওয়ান ফ্যামিলি’ ভাবনায়—অর্থাৎ প্রতিটি পরিবার বা প্রতিষ্ঠানের জন্য আলাদা একটি সম্পূর্ণ ফ্লোর।

জুহুর রিয়েল–এস্টেট মানচিত্রে ‘ইউরা’ ইতিমধ্যেই জনপ্রিয় কমার্শিয়াল হাবে পরিণত হয়েছে। যারা বাড়ির কাছেই আধুনিক, সুবিন্যস্ত অফিস চান—তাদের প্রথম পছন্দ হয়ে উঠছে এই প্রকল্প। শিল্পমহলের দাবি, হৃতিক এবং তাঁর বাবা রাকেশ রোশনের বাড়ির মাঝামাঝি এই জায়গাটি পড়ে। ফলে বাবা–ছেলের অফিস পরিচালনার জন্য এর চেয়ে সুবিধাজনক অবস্থান আর হয় না।

জুহু সার্কেলের কাছাকাছি অবস্থিত এই প্রিমিয়াম মিক্সড–ইউজ ডেভেলপমেন্ট শুধু অফিস স্পেস নয়, সঙ্গে দিচ্ছে বাছাই করা রিটেল স্পট, ক্যাফে, রেস্তোরাঁ—একেবারে কাজ আর অবসরের মেলবন্ধনে সাজানো এক আধুনিক কমপ্লেক্স। প্রতিটি জায়গায় রয়েছে সুচিন্তিত নকশা, সমকালীন ব্যবসার চাহিদা অনুযায়ী সাজানো অবকাঠামো।

যোগাযোগ ব্যবস্থাও ইউরার অন্যতম শক্তি—লাইন ১, লাইন ২এ এবং আসন্ন লাইন ২বি—এই তিনটি মেট্রো করিডরের সুবিধা, পাশাপাশি নতুন কোস্টাল রোড–সি–লিঙ্ক এবং ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে—সব মিলিয়ে যাতায়াতের ক্ষেত্রে এটি এক নিখুঁত অবস্থান। ফলে ভাড়াটে হোক বা দর্শনার্থী—সকলের কাছেই জায়গাটি একেবারে নির্ঝঞ্ঝাট।

হৃতিকের এই নতুন পদক্ষেপ বলিউড ও রিয়েল–এস্টেট—দুই মহলেই আলোচনার কেন্দ্রে। তবে শেষমেশ প্রশ্ন উঠছে—এই বিনিয়োগ কি শুধু অফিসের ঠিকানা বদল, নাকি আরও বড় কোনও পরিকল্পনার দিকেই ইঙ্গিত দিচ্ছে সুপারস্টার?


```