Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

সলমনের সঙ্গে তুমুল ঝামেলা! রাতারাতি ব্লকবাস্টার তিনটি ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বর্যা

সলমন খানের সঙ্গে তীব্র বিবাদের জেরে কীভাবে শাহরুখ খানের তিনটি বড় ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বর্যা রাই?

সলমনের সঙ্গে তুমুল ঝামেলা! রাতারাতি ব্লকবাস্টার তিনটি ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বর্যা

সলমন খান, ঐশ্বর্যা রাই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 December 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: আজ সলমন (Salman Khan) খানের ৬০তম জন্মদিন। এই মাইলফলক ছোঁয়ার দিনে ভক্তদের উন্মাদনার মাঝেই উঠে আসছে তাঁর জীবনের সেই অধ্যায়, যা বলিউড ইতিহাসের অন্যতম বড় বিতর্ক হিসেবে পরিচিত। কাভেরি বামজাই-এর লেখা বই ‘দ্য থ্রি খানস অ্যান্ড দ্য ইমারজেন্স অফ নিউ ইন্ডিয়া’-তে সলমন, ঐশ্বর্যা (Aishwarya Rai)এবং শাহরুখ খানের ছবির সেই চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ রয়েছে।

বইটির তথ্য অনুযায়ী, সলমনের কারণেই শাহরুখ খানের একটি নয়, বরং তিনটি বড় সিনেমা থেকে বাদ পড়েছিলেন ঐশ্বর্যা রাই। ২০০০ সালের শেষের দিকে ‘চালতে চালতে’ ছবির শুটিং চলাকালীন মদ্যপ অবস্থায় সেটে হাজির হয়ে হাঙ্গামা শুরু করেন সলমন। এর ফলে প্রায় সাড়ে চার ঘণ্টা শুটিং বন্ধ থাকে এবং পরিচালক আজিজ মির্জা কাজ বাতিল করতে বাধ্য হন।

এই ঘটনার জেরে ‘চালতে চালতে’ থেকে ঐশ্বর্যা বাদ পড়েন। শুধু তাই নয়, শাহরুখের আরও দুটি ব্লকবাস্টার ছবি ‘বীর-জারা’ এবং ‘ম্যায় হুঁ না’ থেকেও বাদ পড়েন তিনি। পরবর্তীতে এই চরিত্রগুলোতে অভিনয় করেন রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা এবং সুস্মিতা সেন।

প্রতিবেদন অনুযায়ী, এর এক বছর আগে ‘কুছ না কহো’ ছবির সেটেও অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন সলমন। বারবার সেটে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে প্রযোজক ও পরিচালকরা ঝুঁকি নিতে চাননি। ফলে ঐশ্বর্যা কাজ শুরু করার পরেও বড় বড় প্রজেক্টের কাস্টিং বদলে ফেলা হয়।

নব্বইয়ের দশকের শেষের দিকে ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিংয়ের সময় সলমন ও ঐশ্বর্যা একে অপরের ঘনিষ্ঠ হন। সেই সময় ঐশ্বর্যা তাঁর ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন এবং সলমন ছিলেন প্রতিষ্ঠিত সুপারস্টার। তাঁদের প্রেম নিয়ে পুরো বলিউডে চর্চা চলত। কিন্তু এই সম্পর্কের শেষটা ছিল অত্যন্ত তিক্ত এবং প্রকাশ্য। পরবর্তীতে নিজের স্বার্থে ঐশ্বর্যা এই সম্পর্ক থেকে সরে আসেন।
 


```