Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রানটাইম কমল, দৃশ্য বাদ গেল! সেন্সর বোর্ডের কাঁচিতে কতটা কাটছাঁট হল ‘মর্দানি ৩’?

সেন্সরের কাঁচিতে কতটা বদলে গেল রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’?

রানটাইম কমল, দৃশ্য বাদ গেল! সেন্সর বোর্ডের কাঁচিতে কতটা কাটছাঁট হল ‘মর্দানি ৩’?

‘মর্দানি ৩’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 January 2026 16:00

দ্য ওয়াল ব্যুরো: ‘মর্দানি’ ও ‘মর্দানি ২’-এর পর সেই নির্ভীক পুলিশ অফিসার হিসেবেই আবার ফিরছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji), যশ রাজ ফিল্মস প্রযোজিত নতুন ছবি ‘মর্দানি ৩’-এ (Rani Mukerji)। রানির পর্দার উপস্থিতি মানেই প্রতিবাদের স্পষ্ট ভাষা। তাঁর অভিনীত শিবানী শিবাজি রায় চরিত্রটি ‘মর্দানি’ সিরিজে বারবার প্রমাণ করেছে, অন্যায়ের সামনে মাথা নত করা নয়, বরং চোখে চোখ রেখে দাঁড়ানোই তার স্বভাব।

ছবিটির মুক্তি প্রথমে ফেব্রুয়ারির শেষের দিকে নির্ধারিত থাকলেও, পরে তা এগিয়ে এনে ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণেই নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয় সেন্সর বোর্ডের প্রক্রিয়া।

সেন্সর বোর্ডের তরফে ছবিটিতে একাধিক পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। প্রথমেই ছবিতে মাদকবিরোধী একটি সতর্কবার্তা যুক্ত করতে বলা হয়। একটি সংলাপে ব্যবহৃত ‘বাচ্চি’ শব্দ বদলে ‘লড়কি’ করার নির্দেশ দেওয়া হয়। যেহেতু ছবির একটি দৃশ্যে যৌন হিংসার প্রসঙ্গ রয়েছে, তাই সংশ্লিষ্ট অভিনেত্রীর বয়স সংক্রান্ত নথিও বোর্ডের কাছে জমা দিতে হয়, যাতে নিশ্চিত করা যায় তিনি নাবালিকা নন।

শুধু সংলাপ নয়, কয়েকটি দৃশ্যেও পরিবর্তন আনতে হয়। একটি দৃশ্যে মেয়েকে চড় মারার ভিজ্যুয়াল সংশোধন করা হয়। ইংরেজি সাবটাইটেলে থাকা একটি অশালীন শব্দ সরিয়ে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য শব্দ বসানো হয়। মায়ের উদ্দেশে করা একটি অবমাননাকর মন্তব্য সম্পূর্ণভাবে মিউট করা হয়েছে। পাশাপাশি, যৌনাঙ্গ সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ শব্দ বদলানোর নির্দেশ দেয় বোর্ড। এমনকি ভারতের সরকারের প্রতি নেতিবাচক ইঙ্গিত থাকতে পারে, এমন শব্দ বা সংলাপও সংশোধনের আওতায় আসে।

এখানেই শেষ নয়। একটি দৃশ্যে কয়েকটি দেশের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অপহরণকারীদের একটি সংলাপ নিয়ে নির্মাতাদের কাছ থেকে আলাদা করে ব্যাখ্যাও চাওয়া হয়। পাশাপাশি, ছবিতে শিশু ও নারী পাচার সংক্রান্ত তথ্যভিত্তিক সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দেয় সেন্সর বোর্ড।

এই সমস্ত সংশোধন সম্পন্ন হওয়ার পর ১৪ জানুয়ারি ‘মর্দানি ৩’ ছবিটিকে ‘U/A 16+’ শংসাপত্র দেওয়া হয়। তখন সেন্সর সার্টিফিকেট অনুযায়ী ছবিটির দৈর্ঘ্য ছিল ১৩৭ মিনিট ৭ সেকেন্ড, অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট।

কিন্তু সেখানেই থামেননি নির্মাতারা। সেন্সর ছাড়পত্র পাওয়ার প্রায় দশ দিন পর তাঁরা স্বেচ্ছায় আরও কিছু কাটছাঁটের আবেদন নিয়ে ফের বোর্ডের কাছে যান। সেই আবেদনের ভিত্তিতে ছবির মোট ১৪টি দৃশ্য হয় সম্পূর্ণ বাদ দেওয়া হয়, নয়তো ছোট করা হয়। এই কাটগুলির দৈর্ঘ্য ছিল ৯ সেকেন্ড থেকে শুরু করে প্রায় এক মিনিট পর্যন্ত। এর ফলে ছবির মোট রানটাইম আরও ৬ মিনিট ৩০ সেকেন্ড কমে যায়।

সবশেষে ২৩ জানুয়ারি এই স্বেচ্ছা পরিবর্তনগুলিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয় সেন্সর বোর্ড। বর্তমানে ‘মর্দানি ৩’-এর চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৩০ মিনিট ৩৭ সেকেন্ড, অর্থাৎ ২ ঘণ্টা ১০ মিনিট ৩৭ সেকেন্ড।


```