Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রয়াত ওড়িশার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিজিৎ মজুমদার, একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে

দীর্ঘদিন একাধিক শারীরিক সমস্যায় ভোগার পর প্রয়াত হলেন ওড়িশার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিজিৎ মজুমদার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত মহল ও অনুরাগীরা।

 প্রয়াত ওড়িশার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিজিৎ মজুমদার, একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে

অভিজিৎ মজুমদার

গার্গী দাস

শেষ আপডেট: 25 January 2026 15:17

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের বিছানাতে থামল লড়াই। যমে–মানুষে টানাটানি শেষে রবিবার সকাল ৯টা নাগাদ প্রয়াত হলেন ওড়িশার জনপ্রিয় সুরকার-গীতিকার অভিজিৎ মজুমদার (Abhijit Majumdar)। শোকস্তব্ধ ওড়িশার সঙ্গীত জগৎ (Odisha Music Industry)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পী। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন।

ঠিক কী হয়েছিল সঙ্গীতশিল্পীর?

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৪ সেপ্টেম্বর গুরুতর শারীরিক সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয় অভিজিৎকে। হাইপারটেনশন (Hypertension), হাইপো থাইরয়েড (Hypothyroid) এবং ক্রনিক লিভারের (Chronic Liver Disease) জটিল সমস্যার শুরু হয় তাঁর চিকিৎসা। ডাক্তারদের কথায়, কখনও কখনও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। মাঝেমধ্যে পরিস্থিতি কিছুটা স্থিতিশীলও হচ্ছিল। সেই কারণেই অনুরাগীদের মনে আশা জেগেছিল, হয়তো সুস্থ হয়ে আবার ঘরে ফিরবেন। কিন্তু শনিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে (Life Support System) রাখা হয়। শেষরক্ষা আর হয়নি।

কেরিয়ার শুরু ১৯৯১ সালে

ওড়িশার সঙ্গীত জগতে আত্মপ্রকাশ ১৯৯১-তে। প্রথম দিকে সংগ্রামের পথটা সহজ ছিল না। কিন্তু ২০০০ সাল থেকে একের পর এক গান জনপ্রিয় হতে শুরু করে। ধীরে ধীরে সুরকার ও গীতিকার হিসেবে পায়ের তলার মাটি শক্ত হতে থাকে তাঁর। কেরিয়ারে কমপক্ষে ৭০০-র বেশি গান লিখেছেন ও সুর দিয়েছেন। ওড়িশার আধুনিক ও জনপ্রিয় গানের ভুবনে তাঁর অবদান অনস্বীকার্য।

চলচ্চিত্রের ক্ষেত্রেও ছিল তাঁর দাপট। ‘লাভ স্টোরি’ (Love Story), ‘সিস্টার শ্রীদেবী’ (Sister Sridevi), ‘গোলমাল লাভ’ (Golmaal Love), ‘মিস্টার মাজনু’ (Mr Majnu), ‘শ্রীমান সুরদাস’ (Sriman Surdas), ‘সুন্দরগড় কা সলমন খানে’র (Sundargarh Ka Salman Khan) মতো একাধিক ছবিতে সুরকার ও গীতিকার হিসেবে কাজ করেছেন। তাঁর শেষ কাজ ‘াপগলু’ (Paglu) ছবিতে। জানা যাচ্ছে, চলতি বছরেই সেই ছবির মুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আলো দেখা আর হল না শিল্পীর।

শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী

অভিজিৎ মজুমদারের প্রয়াণের খবরে বিনোদন দুনিয়া (Entertainment Industry) কার্যত স্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় ভরে গিয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী (Odisha Chief Minister) এক্স হ্যান্ডেলে (X handle) শোকপ্রকাশ করে লেখেন, “সিনেমা, সঙ্গীত ও সাংস্কৃতিক ক্ষেত্রে এটি এক বিরাট ক্ষতি।” তাঁর প্রয়াণে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।

শুধু সহশিল্পী বা ইন্ডাস্ট্রির মানুষ নন, চোখের জলে ভাসছেন অসংখ্য অনুরাগীও। বহু শ্রোতার জীবনের আনন্দ–বেদনার মুহূর্তে সঙ্গী ছিল তাঁর গান। সেই প্রিয় কণ্ঠস্বর ও সুরের জাদুকর আর নেই—এই বাস্তবতা মেনে নিতে পারছেন না অনেকেই।


```