Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গাঢ় লাল গাউনে হট অ্যান্ড সেক্সি ‘দেশি গার্ল’, প্রিয়াঙ্কার দিওয়ালি পার্টি লুকে ঘায়েল নিক

লন্ডনের জনি ওয়াকার দিওয়ালি বল-এ প্রিয়াঙ্কা চোপড়া চমকালেন টকটকে লাল গাউনে। রাহুল মিশ্রর ডিজাইনে মোহময়ী প্রিয়াঙ্কাকে দেখে মুগ্ধ স্বামী নিক জোনাস।

গাঢ় লাল গাউনে হট অ্যান্ড সেক্সি ‘দেশি গার্ল’, প্রিয়াঙ্কার দিওয়ালি পার্টি লুকে ঘায়েল নিক

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 October 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন মুলুকে বসবাস করলেও দেশের সংস্কৃতি ও উৎসবের রীতিনীতি ভোলেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তাঁর 'পরদেশী বাবু' স্বামী নিক জোনাসও বিগত বছরগুলোতে রীতিমতো 'সংস্কারি জামাই'-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এবার লন্ডনে একটি প্রাক-দীপাবলি উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে শোরগোল ফেলে দিলেন এই 'দেশি গার্ল'।

বৃহস্পতিবার জনি ওয়াকার-এর 'দিওয়ালি বল' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এই দিওয়ালি পার্টির জন্য এবার আর চিরাচরিত সোনালি বা রুপোলি রং নয়, প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন ডিজাইনার রাহুল মিশ্রর তৈরি টকটকে লাল নেটের গাউন।

তাঁর ওয়ান-শোল্ডার পোশাকে ছিল ঝকমকে সিক্যুইনের কাজ। প্রিয়াঙ্কার করসেট স্টাইলের গাউনের সঙ্গে নেটের 'ভেইল' (লম্বা ওড়নার মতো অংশ) বিশেষভাবে নজর কেড়েছে। সেই ভেইল থেকেই উঁকি দিচ্ছিল অভিনেত্রীর উন্মুক্ত উরু। হিরের মানানসই গয়নায় মোহময়ী প্রিয়াঙ্কার এই বোল্ড লুক রেড কার্পেটে রীতিমতো ঝড় তোলে।

কার্পেট ছাড়িয়ে প্রিয়াঙ্কার পোশাকের এই 'মায়াবী ভেইল' যেন সকলের মন জয় করে নেয়। নিজের দিওয়ালি উদযাপনের মুহূর্ত ভাগ করে নিয়ে প্রিয়াঙ্কা জানান, এটিই তাঁর বছরের সবচেয়ে প্রিয় সময়।

তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রিয় শহর লন্ডনের ডরচেস্টার হোটেলে জনি ওয়াকার-এর সঙ্গে তাঁর এক দারুণ সময় কাটল। অনুষ্ঠানে ঢোল-তাশার তাল যে তাঁর মন কেড়েছে, সেকথাও জানান অভিনেত্রী। প্রিয়াঙ্কার কথায়, "এটাই তো দিওয়ালির পারফেক্ট ম্যাজিক।" স্ত্রীর এমন বোল্ড লুকে মুগ্ধ স্বামী নিক জোনাসও। প্রিয়াঙ্কার পোস্টের কমেন্ট বক্সে তিনি উজাড় করে দিয়েছেন ভালবাসা। 


```