Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দমবন্ধ পরিস্থিতি, শ্বাস নিতে পারছি না', হঠাৎ কী হল অভিনেত্রী হিনা খানের?

মুম্বইয়ের ভয়াবহ বায়ুদূষণে শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছেন অভিনেত্রী হিনা খান।

'দমবন্ধ পরিস্থিতি, শ্বাস নিতে পারছি না', হঠাৎ কী হল অভিনেত্রী হিনা খানের?

হিনা খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 January 2026 18:23

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে শীতের সকালে দূষণের দাপট ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বাতাসে বিষের মাত্রা (Mumbai Pollution) এতটাই বেড়েছে যে স্বাভাবিক শ্বাস নেওয়াই এখন অনেকের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে নিজের শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে এনে উদ্বেগ বাড়ালেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)।

মঙ্গলবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বইয়ের বাতাসের গুণমান সূচক বা AQI-এর একটি স্ক্রিনশট শেয়ার করেন হিনা। সেই ছবিতে দেখা যায়, শহরের AQI পৌঁছে গিয়েছে ২০৯-এ, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে ধরা হয়। এই পোস্টের সঙ্গে অভিনেত্রী লেখেন, “শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বারবার কাশি আসছে। দূষণের কারণে বাইরে বেরনো এবং কাজ করা প্রায় বন্ধ করে দিতে হয়েছে। খুব খারাপভাবে এই সকালটা শুরু হল।”

হিনার এই বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। কারণ তাঁর শারীরিক অবস্থার কথা কারও অজানা নয়। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। ২০২৪ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এরপর অস্ত্রোপচারও হয় তাঁর। এই পরিস্থিতিতে সামান্য অসতর্কতাও যে তাঁর স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে, তা ভালোই জানেন হিনা।

অসুস্থতার মধ্যেই জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও শুরু করেছেন তিনি। ক্যানসারের সঙ্গে লড়াই চালানোর সময়ই দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হিনা। বিয়ের পর তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ‘পতি পত্নী আউর ও’ রিয়ালিটি শোতেও। তবে সেই শোতেই অভিনেত্রী অকপটে স্বীকার করেছিলেন, অসুস্থতার কারণে কাজের সুযোগ আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে।

হিনার কথায়, ইন্ডাস্ট্রির কেউ সরাসরি তাঁর অসুস্থতার কথা বলে কাজ না দিলেও, বাস্তবটা তিনি স্পষ্টভাবেই বুঝতে পারেন। সেই আক্ষেপের কথাও তিনি প্রকাশ্যে এনেছিলেন। এর মধ্যেই মুম্বইয়ের ভয়াবহ বায়ুদূষণ তাঁর দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলেছে।
 


```