Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মেয়ের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে কিয়ারা! ছোট্ট সারায়াকে দেখে তোলপাড় নেটপাড়া

মেয়ের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে এলেন কিয়ারা আদভানি। ছোট্ট ভিডিওতেই কন্যা সারায়ার ঝলকে আবেগে ভাসল অনুরাগীরা।

 মেয়ের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে কিয়ারা! ছোট্ট সারায়াকে দেখে তোলপাড় নেটপাড়া

কিয়ারা আদভানি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 January 2026 18:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধ্যায় একেবারে ঘরোয়া ও খোলামেলা মুহূর্তে অনুরাগীদের সঙ্গে আবেগ ভাগ করে নিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে এই প্রথম প্রকাশ্যে তিনি দেখালেন তাঁর কন্যা সারায়ার ঝলক। কোলে মেয়েকে নিয়ে আদুরে খেলায় মেতে থাকতে দেখা যায় কিয়ারাকে। কখনও মেয়ের দিকে তাকিয়ে হাসি, কখনও আবার হাতে তুলে নিচ্ছেন একটি ম্যাগাজিন, যার পাতায় রয়েছে তাঁর নিজের ছবি। মা–মেয়ের এই মুহূর্তই মন জয় করে নিয়েছে অনুরাগীদের।

ইনস্টাগ্রাম স্টোরিতে শোনা যায়, মিষ্টি গলায় কিয়ারা মেয়েকে প্রশ্ন করছেন, “তুমি কি মায়ের ম্যাগাজিন পড়তে চাও? ঠিক আছে, দেখি মা কোথায় আছে!” ম্যাগাজিনের পাতা উল্টে নিজের ছবি খুঁজতে খুঁজতেই হঠাৎ সেই পাতায় ভেসে ওঠে তাঁর ছবি। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে সারায়ার ছোট্ট আঙুল, আর শোনা যায় তার কচি কণ্ঠস্বর। যদিও পুরো মুখ প্রকাশ্যে আনেননি কিয়ারা, তবু এই ছোট্ট ঝলকই অনুরাগীদের আবেগে ভাসিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার কন্যাসন্তানের জন্ম হয় ২০২৫ সালের ১৫ জুলাই, মুম্বাইয়ে। সন্তানের জন্মের পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ চার মাস পর, নভেম্বর মাসে একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁরা মেয়ের নাম প্রকাশ করেন, সারায়া। সেই পোস্টে কন্যাকে তাঁরা আদর করে উল্লেখ করেছিলেন “আমাদের রাজকন্যা” এবং “আমাদের ঐশ্বরিক আশীর্বাদ” হিসেবে।

এরপর ছুটি কাটানোর মুহূর্ত বা পারিবারিক কিছু ঝলক মাঝেমধ্যে শেয়ার করলেও, এই প্রথম কিয়ারা প্রকাশ্যে তাঁর মেয়ের উপস্থিতি দেখালেন। ফলে এই ভিডিও ঘিরে অনুরাগীদের উত্তেজনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

সম্প্রতি ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, গর্ভাবস্থার সাত মাস পর্যন্ত তিনি শুটিং চালিয়ে গিয়েছিলেন। বিষয়টি জানতেন কেবল পরিচালক ও প্রযোজক। কঠিন দৃশ্যে অভিনয়ের আগে নিজের অনাগত সন্তানের সঙ্গে কথা বলতেন বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায়, “পেটে হাত রেখে ফিসফিস করে বলতাম, মা শুধু অভিনয় করছে, এটা বাস্তব নয়।”

কাজের দিক থেকে কিয়ারা এখন প্রস্তুতি নিচ্ছেন গীতু মোহনদাস পরিচালিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’–এর মুক্তির জন্য। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবি আগামী ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


```