Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

১১ লক্ষ টাকার গয়না হাতানোর অভিযোগ হিনা খানের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: হিনা খান। টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। বিতর্কিতও বটে। তবে যতদিন তিনি শুধু সিরিয়াল করতেন ততদিন এসব ছিল না। লাস্ট সিজনে জনপ্রিয় নন ফিকশন শো 'বিগ বস'-এ অংশগ্রহণ করেছিলেন হিনা। ব্যাস ওটাই শুরু। তারপর থেকে বিতর্ক যেন কিছুতে

১১ লক্ষ টাকার গয়না হাতানোর অভিযোগ হিনা খানের বিরুদ্ধে

শেষ আপডেট: 20 July 2018 14:00

দ্য ওয়াল ব্যুরো: হিনা খান। টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। বিতর্কিতও বটে। তবে যতদিন তিনি শুধু সিরিয়াল করতেন ততদিন এসব ছিল না। লাস্ট সিজনে জনপ্রিয় নন ফিকশন শো 'বিগ বস'-এ অংশগ্রহণ করেছিলেন হিনা। ব্যাস ওটাই শুরু। তারপর থেকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেই না হিনার। কখনও বিকিনি পড়ার জন্য ট্রোলড হচ্ছেন। কখনও বা অন্য কিছু। তবে এ বার একেবারে চুরির অভিযোগ উঠল এই অভিনেত্রীর বিরুদ্ধে। তাও আবার যে সে চুরি নয়। অভিযোগ, হিনা নাকি এক নয় দুই নয় এক্কেবারে এগারো লাখ টাকার গয়না হাতিয়েছেন। কিছুদিন আগেই বিগ বসের জন্যই বেস্ট এন্টারটেনার হিসেবে 'দাদসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হন হিনা। সেই অ্যাওয়ার্ড শো-তেই সাদা-লাল-কালো ডিজাইনার শাড়ির সঙ্গে তিনি পড়েছিলেন একটি সোনার নেকলেস। অনুষ্ঠানে হিনার রূপের পাশপাশি নজর কেড়েছিল ওই সোনার নেকপিসও। একটি গয়নার সংস্থা তরফে হিনাকে ওই অনুষ্ঠানে হারটি পড়তে দেওয়া হয়েছিল। অনুষ্ঠান মিটে গিয়েছে বহুদিন। কিন্তু হিনা নাকি ওই গয়না সংস্থাকে এখনও হারটি ফেরত দেননি। এমনটাই অভিযোগ করেছে ওই গয়না সংস্থা। https://www.instagram.com/p/Bh1y-DXhh5i/?utm_source=ig_share_sheet&igshid=1ecykwib7z7sc&r=wa1 গয়না ফেরত নেওয়ার জন্য হিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর স্টাইলিস্ট ওই হারটি হারিয়ে ফেলেছেন। এরপর সংস্থার তরফে হিনাকে বলা হয়, হার ফেরত দিতে না পারলে হারের দাম স্বরূপ ১১ লক্ষ টাকা দিতে হবে তাঁকে। এমনকী আরও ২ লক্ষ টাকা এবং ক্ষমা চেয়ে লেখা একটি চিঠিও চাওয়া হয় অভিনেত্রীর কাছে। আইনি নোটিসও নাকি পাঠানো হয়েছে তাঁকে। কিন্তু গোটা ঘটনাটাই অস্বীকার করেছেন হিনা। বরং টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, আইনি নোটিসটা তাঁর বাড়িতে না এসে সোজা মিডিয়ার হাতে কীভাবে পৌঁছে গেল সেটাই তিনি বুঝতে পারছেন না। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে হিনা খানের একটি পাঞ্জাবি গানের ভিডিও। হু হু করে বাড়ছে তাঁর ভিউ। আর হিনা এবং তাঁর ফ্যানরা মনে করছেন হিনার এই সাফল্যই নাকি মেনে নিতে পারছেন না অনেকে। আর তাই জন্যই অভিনেত্রীকে ছোট করার জন্য এইসব করছেন নিন্দুকেরা।

```