Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বিজ্ঞাপনের জন্য দায়ী করা যায় না তারকাদের', হাইকোর্টে স্বস্তি শাহরুখ-দীপিকার

গাড়ির বিজ্ঞাপনকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজস্থান হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্বস্তি দিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।

'বিজ্ঞাপনের জন্য দায়ী করা যায় না তারকাদের', হাইকোর্টে স্বস্তি শাহরুখ-দীপিকার

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 September 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: একটি গাড়ি কোম্পানির বিজ্ঞাপনে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। এক ভোক্তা এই দুই তারকা এবং কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে তাদের বিজ্ঞাপনের ফাঁদে পড়ে গাড়ি কিনে তিনি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

কেন দায়ের হয়েছিল মামলা?

ভরতপুরের স্থানীয় গাড়ি মালিক কীর্তি সিং চলতি মাসের শুরুতে একটি এফআইআর দায়ের করেন। তার অভিযোগ, শাহরুখ ও দীপিকার বিজ্ঞাপন দেখে তিনি একটি গাড়ি কেনেন, যা পরে ত্রুটিপূর্ণ প্রমাণিত হয় এবং এর ফলে তার আর্থিক ক্ষতি হয়। ওই এফআইআর-এ আরও ছয়জন কোম্পানি কর্মকর্তার নাম ছিল।

এই অভিযোগের পর দুই তারকা দ্রুত রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন এবং এফআইআরটি বাতিল করার আবেদন জানান। শাহরুখের পক্ষে আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন যে, এই অভিযোগের সঙ্গে সুপারস্টারের কোনও সরাসরি সম্পর্ক নেই। তিনি বলেন, “বিজ্ঞাপনে মুখ দেখানো মানেই পণ্যের গুণগত মানের দায়িত্ব নেওয়া নয়।”

দীপিকার আইনজীবী মাধব মিত্রও বলেন যে, দীপিকার ভূমিকা কেবল ব্র্যান্ডের প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং পণ্যের উৎপাদন বা মান নিয়ন্ত্রণের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।

বিপরীত পক্ষের আইনজীবীরা আদালতে জানান যে, অভিযোগকারী কীর্তি সিং প্রায় তিন বছর ধরে গাড়িটি ব্যবহার করেছেন এবং ৬৭,০০০ কিলোমিটারেরও বেশি চালিয়েছেন। তাদের যুক্তি ছিল, যদি কোনো সমস্যা থাকত, তাহলে তার ভোক্তা আদালতে যাওয়া উচিত ছিল।

বিচারপতি সুদেশ বনসাল জানান, এই এফআইআর-এর কোনও সুস্পষ্ট ভিত্তি নেই। আদালত শাহরুখ এবং দীপিকা-সহ অন্য ছয়জনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানির তারিখ ২৫ সেপ্টেম্বর ধার্য করেছেন। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে শাহরুখ হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং ২০২৩ সাল থেকে দীপিকাও তাদের সঙ্গে যুক্ত আছেন। এই মামলাটি তারকাদের বিজ্ঞাপন সংক্রান্ত দায়বদ্ধতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে।


```