মাস তিনেক আগেও টিআরপি চার্ট দখল করে রেখেছিল 'পরিণীতা'। তবে বিগত বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম স্থান কিছুতেই তার দখলে থাকছিল না। কিন্তু এই সপ্তাহে বদলে গেল হিসেব। রানিমা-পরশুরামকে টপকে প্রথম স্থান কার্যত ছিনিয়ে নিল ধারাবাহিকটি।
.png.webp)
এই সপ্তাহে কে খানিক এগিয়ে গেল?
শেষ আপডেট: 11 September 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: টিআরপি চার্ট বড়ই অদ্ভূত। এখানে কখন যে কী হয়, তা বলা বড়ই মুশকিল। আজ যে রাজা কাল সে ফকির। আবার উল্টোটাও যে হতে পারে, সে রকম আভাস দিল এই সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি চার্ট। প্রথম পাঁচে রইল কারা? কে এল এগিয়ে, কেই বা গেল পিছিয়ে? রইল সেই হিসেব।
মাস তিনেক আগেও টিআরপি চার্ট দখল করে রেখেছিল 'পরিণীতা'। তবে বিগত বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম স্থান কিছুতেই তার দখলে থাকছিল না। কিন্তু এই সপ্তাহে বদলে গেল হিসেব। রানিমা-পরশুরামকে টপকে প্রথম স্থান কার্যত ছিনিয়ে নিল ধারাবাহিকটি। পেয়েছে ৬.৯। অন্যদিকে দ্বিতীয় স্থানে দেখা গেল স্টার জলসার 'রাঙামতী তীরন্দাজ'কে। তার প্রাপ্ত নম্বর ৬.৬। গত সপ্তাহের থেকে পয়েন্ট দুই বাড়লেও সেরার সেরা তকমা কিন্তু মিলল না এবার। ভাবছেন তো, 'পরশুরাম আজকের নায়ক' কত নম্বরে? সে হিসেবও রয়েছে। স্টার জলসার ওই ধারাবাহিকের নম্বর এই সপ্তাহে বেশ কিছুটা কমেছে। গত সপ্তাহে সে পেয়েছিল ৭.০। তবে এই সপ্তাহে পয়েন্ট পাঁচ খুইয়ে ৬.৫ পেয়ে সে জায়গা করেছে তৃতীয় স্থানে।
অন্যদিকে যুগ্মভাবে চতুর্থ হয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবাণী' ও 'জগদ্ধাত্রী'। এই দুই ধারাবাহিকই এই সপ্তাহে পেয়েছে ৬.৪। অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে 'ফুলকি' ও 'চিরদিনই তুমি যে আমার'। জিতু-দিতিপ্রিয়ার ব্যক্তিগত জীবনে যাই ঘটে থাকুক না কেন, তাঁদের রসায়ন যে দর্শকের পছন্দ, ধারাবাহিকের অঙ্ক কিন্তু সেই কথাই বলছে।
তবে টিআরপিতে হিসেব উল্টে যেতে খুব একটা বেশি সময় লাগে না। আজ যা হয়েছে আগামী সপ্তাহতেও যে এই একই ফলাফল থাকবে তা হলফ করে বলতে পারবেন না কেউই। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। বিনা যুদ্ধে এক টুকরো মাটি ছাড়তে রাজি নয় কেউই।