Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নায়ক থেকে একেবারে 'মহিষাসুর', দুর্গা ইধিকার সঙ্গে মহাযুদ্ধে এবার রুবেল

এতদিন নায়কের চরিত্র করে খুব কম অভিনেতাই খলনায়ক রূপে এমন চ্যালেঞ্জ নেন। সেই চ্যালেঞ্জ নিলেন রুবেল। 

নায়ক থেকে একেবারে 'মহিষাসুর', দুর্গা ইধিকার সঙ্গে মহাযুদ্ধে এবার রুবেল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 August 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো: টিভিতে মহালয়ার অনুষ্ঠান দেখা সকলের কাছেই আকর্ষণীয়। কে দুর্গা সাজছে আর কে অসুর, তা সবসময় পুজোর আগে অবধি বড় খবরে থাকে। আগে ছিল শুধু দূরদর্শনের মহালয়ার অনুষ্ঠান। আর এখন তো নানা প্রাইভেট চ্যানেলে মহালয়ার অনুষ্ঠান। এই বছর জি বাংলার মহালয়াতে দুর্গা রূপে ইধিকা পাল থাকছেন তা আগেই জানা গিয়েছিল। ইধিকার লুক টেস্টের ছবি রীতিমতো ভাইরাল। তবে এবার সূত্রের খবরে জানা যাচ্ছে মহিষাসুরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন 'নিম ফুলের মধু'র সৃজন, রুবেল দাস।

Rubel Das | What did Rubel Das say about getting a chance on big screen  dgtl - Anandabazar

ইধিকার বিপরীতে মহাদেবের চরিত্রে দেখা যেতে চলেছে রনজয় বিষ্ণুকে। যেমন দুর্গা রূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাঁদের মধ্যে অন্যতম অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডল। এছাড়াও থাকবেন জি বাংলার আরও নায়িকারা।

তবে সবথেকে বড় চমক, মহিষাসুরের ভূমিকায় রুবেল দাস। এতদিন নায়কের চরিত্র করে খুব কম অভিনেতাই খলনায়ক রূপে এমন চ্যালেঞ্জ নেন। সেই চ্যালেঞ্জ নিলেন রুবেল। তবে মহিষাসুরমর্দিনী প্রভাতী অনুষ্ঠানের নায়ক তো মহিষাসুরই। এর আগে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় হিরোর রোল করলেও মহিষাসুর হয়েছিলেন বেশ কয়েকবার। তবে শিবের চরিত্রেও দেখা মেলে সম্রাটের। এবার সেই পথেই হাঁটলেন রুবেল।

Idhika Paul | Be INVINCIBLE not INVISIBLE ….. ❤️ 👗 @aditi.ghoshofficial 💄  @mitalidas._ 💇🏻‍♀️ @p.gupta1763 📸 @srideepghoshphotography_ #durga... |  Instagram

সূত্রের খবর, এই চরিত্রের জন্য ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন অভিনেতা রুবেল দাস। এই মুহূর্তে দর্শক রুবেলকে দেখছেন 'তুই আমার হিরো' ধারাবাহিকের মুখ্য চরিত্রে। 'সুপারস্টার শাক্যজিৎ' রুবেল এবার 'মহিষাসুর'!

জি বাংলার 'ডান্স বাংলা ডান্স' নাচের শো থেকে রুবেলের পরিচিতি গড়ে ওঠে। এরপর একের পর এক সিরিয়াল করেছেন তিনি। রুবেল ডান্সার হিসেবেই প্রথমে পরিচিতি পান। তাই মহিষাসুরের ভূমিকায় নৃত্যশিল্পী হিসেবেও জিমচর্চিত রুবেল সবার মন জয় করে নেবেন।

এখন দেখার অপেক্ষা, ইধিকা-রুবেলের দু'জনের দাপট কতটা জমে।


```