Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে, ভয়ানক লাগছে’, করণের চেহারা দেখে উদ্বেগে নেটপাড়া

করণ জোহরের সাম্প্রতিক ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। রোগা হয়ে যাওয়ায় অনেকে ভাবছেন, তিনি কি সুস্থ? চলছে ওজেম্পিক বিতর্কও।

 

'ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে, ভয়ানক লাগছে’, করণের চেহারা দেখে উদ্বেগে নেটপাড়া

করণ জোহর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 July 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: চলচ্চিত্র পরিচালক করণ জোহরের সাম্প্রতিক ছবি দেখে ফের চর্চায় এল তাঁর ওজন কমা। কয়েক মাস ধরেই পরিচালক নিজের মেদহীন শরীরের ছবি পোস্ট করে আসছেন, তবে এবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অনুরাগী। ছবিতে করণকে এতটাই রোগা দেখা গিয়েছে যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “তিনি কি সুস্থ আছেন?”

স্ট্যান্ডআপ কমেডিয়ান সময় রায়না সম্প্রতি করণের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে ধূসর ঢিলেঢালা পোশাকে দাঁড়িয়ে করণকে দেখা যায়, শরীরের গড়ন বেশ বদলেছে। ছবিটি পোস্ট করে সময় লেখেন, “যিনি ভারতের সেরা প্রতিভাদের লঞ্চ করেছিলেন।” কিন্তু করণের রূপান্তর দেখে অনেকেরই উদ্বেগ বেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, “ওঁকে সিম্পসনের মিস্টার বার্নসের মতো লাগছে।” আরেকজনের মন্তব্য, “আগে দেখতে ভালো ছিল, এখন অপুষ্টির মতো লাগছে।” কেউ লিখেছেন, “আশা করি করণ সুস্থ আছেন।” এমনকি কেউ তুলনা করেছেন তাঁর দাদুর সঙ্গে।

২০২৪ সাল থেকেই করণ জোহরের ওজন হ্রাস নিয়ে জল্পনা চলছে। যদিও তিনি একাধিকবার জানিয়েছেন, এটি স্বাস্থ্যকর ডায়েট এবং নিয়মিত এক্সারসাইজের ফল, তবুও ‘ওজেম্পিক’-এর মতো ওষুধ ব্যবহারের জল্পনা কমেনি।

২০২৪-এর অক্টোবরে নেটফ্লিক্স শো ‘Fabulous Lives vs Bollywood Wives’-এ মাহিপ কাপুরের একটি মন্তব্যের জেরে ফের উঠে আসে এই বিতর্ক। করণ পরে ইনস্টাগ্রামে জানান, “ভাল খাওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপনই আমাকে ফিট রেখেছে, ওজেম্পিক নয়!” তবে অনুরাগীদের একাংশ তাঁর অতিরিক্ত রোগা চেহারা দেখে উদ্বিগ্ন। তাঁরা চাইছেন, করণ নিজের শারীরিক অবস্থার ব্যাপারে খোলাখুলি জানান।


```