এই সপ্তাহেও প্রথম স্থানে 'পরিণীতা'। এ ছাড়াও রয়েছে আরও এক ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। দ্বিতীয় স্থানেও রয়েছে একজোড়া ধারাবাহিক। রয়েছে 'পরশুরাম', এ ছাড়াও রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। যত দিন যাচ্ছে জিতু ও দিতিপ্রিয়ার এই ধারাবাহিক যেন চমকে দিচ্ছে সকলকে।

শেষ আপডেট: 30 October 2025 21:39
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে প্রকাশ্যে আসেনি টিআরপি তালিকা। ভাইফোঁটা উপলক্ষে পিছিয়ে গিয়েছিল বেশ কয়েকদিন। তবে সপ্তাহের শুরুতেই প্রকাশ্যে এসেছিল গত সপ্তাহের টিআরপি। প্রথম স্থান দখলে ছিল 'পরিণীতা'র। এ দিন অর্থাৎ বৃহস্পতিবারও প্রকাশ্যে এল টিআরপি। কে কোন স্থানে রইল, দেখে নেওয়া যাক এক ঝলকে।
এই সপ্তাহেও প্রথম স্থানে 'পরিণীতা'। এ ছাড়াও রয়েছে আরও এক ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। দ্বিতীয় স্থানেও রয়েছে একজোড়া ধারাবাহিক। রয়েছে 'পরশুরাম', এ ছাড়াও রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। যত দিন যাচ্ছে জিতু ও দিতিপ্রিয়ার এই ধারাবাহিক যেন চমকে দিচ্ছে সকলকে।
৫.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। চতুর্থ স্থানেও একজোড়া ধারাবাহিক। রয়েছে 'আমাদের দাদামণি' ও রাঙামতি তীরন্দাজ। অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা করেছে রানি ভবানী। পেয়েছে ৫.২। অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। রয়েছে 'চিরসখা', 'ও মোর দরদিয়া' ও 'লক্ষ্মী ঝাঁপি'। সপ্তম স্থানে থাকা 'জোয়ার ভাঁটা' পেয়েছে ৪.৮।
তবে টিআরপি বড়ই অদ্ভূত। এখানে আজ যে রাজা কাল সে ফকির। আবার উল্টোটাও দেখা যায় কিছু ক্ষেত্রে। আগামী সপ্তাহে যে খেলা ঘুরবে না কেই-ই বা হলফ করে বলতে পারে বলুন তো?