Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাপ্পি লাহিড়ি কণ্ঠস্বর হারিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন গায়ক-সুরকার

দ্য ওয়াল ব্যুরো: গত তিন-চার দিন ধরেই জাতীয় স্তরের বেশ কিছু সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে কোভিড পরবর্তী অসুস্থতায় নাকি গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) কণ্ঠস্বর হারিয়েছেন। তিনি গত চার-পাঁচ মাস ধরে কথাও বলতে পারছেন না। শেষমেশ সোম

বাপ্পি লাহিড়ি কণ্ঠস্বর হারিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন গায়ক-সুরকার

শেষ আপডেট: 20 September 2021 17:15

দ্য ওয়াল ব্যুরো: গত তিন-চার দিন ধরেই জাতীয় স্তরের বেশ কিছু সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে কোভিড পরবর্তী অসুস্থতায় নাকি গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) কণ্ঠস্বর হারিয়েছেন। তিনি গত চার-পাঁচ মাস ধরে কথাও বলতে পারছেন না। শেষমেশ সোমবার এ ব্যাপারে মুখ খুললেন মিঠুনের ডিস্কো ড্যান্সারের স্রষ্টা। বানভাসি শহরে কলকাতা মাঠের সব খেলা বাতিল, যা হল কল্যাণী স্টেডিয়ামে নিজের ইনস্টা হ্যান্ডেলে বাপ্পি লিখেছেন, “আমি কথা বলতে পারছি না, কণ্ঠস্বর নষ্ট হয়ে গিয়েছে-- সবটাই মিথ্যে রটনা। সব শুনে আমি হতাশ। এ রকম কিচ্ছু হয়নি আমার। সবার ভালবাসা, আশীর্বাদে ভালই আছি।” বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পাও সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাবা ভাল আছেন। পুজোর সময়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি মিউজিক অ্যালবাম রেকর্ড করার কথাও রয়েছে তাঁর। গত এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হন বাপ্পি লাহিড়ি। তারপর থেকে তিনি গৃহবন্দিই রয়েছেন। তবে এদিনের বাপ্পি লাহিড়ির পোস্ট দেখে তাঁর অগণিত অনুরাগী দুশ্চিন্তা মুক্ত হলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```