Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘হামারে প্যায়ার সাচ্চা থা!’ ধর্মেন্দ্রর স্মরণসভায় অশ্রুসজল হেমা শোনালেন তাঁদের প্রেমের গল্প

হেমা মালিনী এদিন বলেন, “ধর্মেন্দ্র শুধু মহান অভিনেতা ছিলেন না, উনি ছিলেন অত্যন্ত স্নেহশীল ও দায়িত্বশীল বাবা। ঈশা আর অহনা ছিল তাঁর শক্তি।...."

‘হামারে প্যায়ার সাচ্চা থা!’ ধর্মেন্দ্রর স্মরণসভায় অশ্রুসজল হেমা শোনালেন তাঁদের প্রেমের গল্প

প্রয়াত অভিনেতার স্মরণসভায় হেমা মালিনী

শঙ্খদীপ দাস, মুখ্য সম্পাদক, দ্য ওয়াল

শেষ আপডেট: 11 December 2025 21:28

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) স্মৃতিতে নয়াদিল্লিতে আয়োজিত প্রার্থনা সভায় আবেগ ভেঙে পড়লেন তাঁর স্ত্রী, অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী (Hema Malini)। বুধবার জনপথের ড. অম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তি। মঞ্চে দুই মেয়ে ঈশা ও অহনা দেওলের পাশে দাঁড়িয়ে প্রয়াত স্বামীর প্রতি গভীর শ্রদ্ধা জানান হেমা।

‘আমাদের প্রেম সত্যিই ছিল’

ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন হেমা (Hema Malini)। ভরা সভায় দাঁড়িয়ে হেমা মালিনী বলেন, “যাঁর সঙ্গে বহু ছবিতে পর্দায় প্রেম করেছি, তিনিই পরে আমার জীবনের সঙ্গী হয়ে ওঠেন। আমাদের ভালবাসা সত্যি ছিল বলেই সকল পরিস্থিতির মুখোমুখি হওয়ার শক্তি পেয়েছি। বিয়ের পর তিনি শুধু আমার স্বামীই নন, ছিলেন আমার সবচেয়ে বড় সহায়ক শক্তি। জীবনের প্রতিটি স্তরে তিনি আমার পাশে থেকেছেন।”

হেমা মালিনী (Hema Malini) এখন মথুরা থেকে বিজেপির সাংসদ। এদিনের সভায় তাই বিজেপি শিবিরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও এসেছিলেন স্মরণসভায়। হেমার কথায়, কোনও সিদ্ধান্ত নেওয়া হোক বা কঠিন সময়ে শক্ত হয়ে পাশে দাঁড়ানো— ধর্মেন্দ্র সবসময় তাঁকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন।

তবে তাৎপর্যপূর্ণ হল, এদিনের স্মরণসভায় সানি দেওল (Sunny Deol) বা ববি দেওলদের (Bobby Deol) কেউই ছিলেন না। ঠিক যেমন, তাঁদের আয়োজিত স্মরণ সভায় যাননি হেমা মালিনী।

হেমা মালিনী এদিন আরও বলেন, “ধর্মেন্দ্র শুধু মহান অভিনেতা ছিলেন না, উনি ছিলেন অত্যন্ত স্নেহশীল ও দায়িত্বশীল বাবা। ঈশা আর অহনা ছিল তাঁর শক্তি। মেয়েদের সুখে-দুঃখে তিনি সব সময়ে পাশে থেকেছেন। নাতি-নাতনিদের প্রতি তাঁর আদরও ছিল অসীম। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালবাসতেন। তিনি আমাকে প্রায়ই বলতেন— ‘এই পরিবারকে সামলে রেখো।"

তারকাখচিত প্রার্থনা সভা

এদিনের প্রার্থনা সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, নীর্মলা সীতারামন, সাংসদ কঙ্গনা রানাউত-সহ বহু অতিথি। বলিউড থেকেও অনেকে হাজির ছিলেন কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে।

হেমার আবেগঘন ভাষণ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ধর্মেন্দ্রর প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা ও স্মৃতিচারণে আপ্লুত হয়েছেন অসংখ্য অনুরাগী।


```