Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমাকে বলা হয়েছিল আমি ভাল মা হতে পারব না, মহত্ত্ব বিষয়টা আসলে অতিরঞ্জিত: আলিয়া ভাট

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতাদের নিজেকে প্রমাণ করার আগে পর্যন্ত লড়াইটা বেশ কঠিন থাকে। অথচ অভিনয় দিয়ে প্রমাণের পর তিনিই হয়ে যান অনেকের আইডল। ঠিক যেমন আলিয়া ভাট (greatness is overrated says alia bhatt), অত্যন্ত অল্প বয়সে কেরিয়ার শুরু করে ই

আমাকে বলা হয়েছিল আমি ভাল মা হতে পারব না, মহত্ত্ব বিষয়টা আসলে অতিরঞ্জিত: আলিয়া ভাট

শেষ আপডেট: 16 July 2023 13:22

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতাদের নিজেকে প্রমাণ করার আগে পর্যন্ত লড়াইটা বেশ কঠিন থাকে। অথচ অভিনয় দিয়ে প্রমাণের পর তিনিই হয়ে যান অনেকের আইডল। ঠিক যেমন আলিয়া ভাট (greatness is overrated says alia bhatt), অত্যন্ত অল্প বয়সে কেরিয়ার শুরু করে ইতিমধ্যেই নিজের ছাপ ফেলেছেন সিনেমা জগতে। পাশাপাশি সামলাচ্ছেন একরত্তি রাহাকেও। অথচ এই আলিয়াকেই নাকি শুনতে হয়েছিল যে তিনি নাকি কখনওই একজন ভাল মা হতে পারবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়াকে ব্যক্তিগত জীবন ও কেরিয়ার কীভাবে সামলাচ্ছেন এই প্রশ্ন করা হলে (greatness is overrated says alia bhatt) অভিনেত্রী জানান, এই প্রশ্নের মুখোমুখি তাঁকে আগেও হতে হয়েছে। কিন্তু আলিয়ার কথায় জীবন সবসময়ে একইরকম গতিতে চলবে এমন আশা না করাই ভাল। হতেই পারে যে কেউ মনে করে সে সব কিছু নিখুঁত ভাবে সামলাতে পারবে। কিন্তু আসলে তেমনটা হয় না।

রণবীর ঘরণীর মতে, আসলে নিজেকে সময় দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজ এবং পরিবার সামলে কোন বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে সেটা নিজেকেই ঠিক করতে হয়। এর পাশাপাশি, মহত্ত্ব নিয়েও ভিন্ন মত পোষণ করেছেন আলিয়া। অভিনেত্রীর কথায়, 'মহত্ত্ব শব্দটাই ভীষণ রকম অতিরঞ্জিত।' সেই কারণে, নিজে সৎ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে করেন আলিয়া।

সন্তানকে সামলে কাজের জায়গায় কোনওরকম অসুবিধা হয় কিনা এই প্রশ্নের জবাবে আলিয়ার উত্তর, 'আমি আগে কাজের জন্য নিজের ঘুম এবং ব্যক্তিগত সময়ের ক্ষেত্রে আপস করলেও এখন আর সেই সুযোগ দিই না।" প্রসঙ্গত, ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।

বৈবাহিক ধর্ষণের শিকার হন বাংলাদেশের বাঁধন! জোর করে শারীরিক সম্পর্কের ভয়াবহ অভিজ্ঞতা


```