Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গৌরী পছন্দ করে না আমি অন্য মেয়েদের জড়িয়ে ধরি, চুমু খাই: শাহরুখ

একসময় সিনেমা করতে চাননি শাহরুখ খান, কারণ গৌরী চাননি তিনি অন্য মেয়েদের জড়িয়ে ধরুন বা চুমু খান।

গৌরী পছন্দ করে না আমি অন্য মেয়েদের জড়িয়ে ধরি, চুমু খাই: শাহরুখ

শাহরুখ খান ও গৌরী খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 November 2025 16:01

দ্য ওয়াল ব্যুরো: আজ বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন। মুম্বইয়ের বান্দ্রায় মন্নতের সামনে মানুষের ঢল। রাজপথে ভিড় জমে তাঁর এক ঝলক দেখার আশায়। বাদশার জন্মদিন যেন প্রতি বছরই হয়ে ওঠে এক উৎসব। তবে এ বছর সেই চেনা ছবিটা একটু অন্যরকম। কারণ, এ বছর মন্নতে নেই শাহরুখ খান। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক সাক্ষাৎকার। তেমনই একটি হল অভিনেতা ও প্রযোজক বিবেক বাসওয়ানি-এর।

সম্প্রতি রেডিও নাশার এক সাক্ষাৎকারে বিবেক জানান, শাহরুখ একসময় তাঁরই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এক রাতে বাইরে খেতে গিয়ে তিনি জানতে পারেন, শাহরুখ টানা দুই দিন কিছু খায়নি। বিবেক বলেন, “সেদিন আমরা একসঙ্গে খেতে গিয়েছিলাম। ও কিছু না বলে টানা ২০ মিনিট খেতে থাকল। পরে বলল, ‘আমার মা মারা যাচ্ছেন।’ আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম।”

এরপর সারা রাত কফির কাপে কাপে চলেছিল গল্প। মা, বোন শেহনাজ আর প্রেমিকা গৌরী, সব কথা খুলে বলেছিলেন তরুণ শাহরুখ।

বিবেকের কথায়, “ও তখন সিনেমা করতে চাইত না। বলেছিল, গৌরী চায় না আমি মেয়েদের জড়িয়ে ধরি, চুমু খাই, তাই সিনেমা নয়, শুধু টেলিভিশনেই কাজ করব।” তবে তিন দিনের শুটিংয়ে রাজি করান বিবেক। সেই ছবিই ছিল কেতন মেহতার ‘মায়া মেমসাব’, যেখানে প্রথমবার বড় পর্দায় ধরা দেন শাহরুখ খান।

মায়ের মৃত্যুতে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। কয়েকদিন পর এক সকালে বিবেকের দরজায় এসে দাঁড়ান শাহরুখ, হাতে ব্যাগ। বলেছিলেন, “তুমি কি আমার সঙ্গে একটা সিনেমা করবে?”

বিবেক আরও বলেন, “আমি বলেছিলাম, তুমি তো সিনেমা করতে চাও না! ও বলল, এখন চাই। এটা আমার মায়ের স্বপ্ন ছিল, আমি যেন সুপারস্টার হই।” সেই রাতেই প্রেসিডেন্ট হোটেলের কফিশপে বসে জন্ম নেয় এক নতুন পরিকল্পনা, ‘রাজু বান গায়া জেন্টলম্যান’।

যদিও শাহরুখের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘দিওয়ানা’ (১৯৯২), কিন্তু ‘রাজু বান গায়া জেন্টলম্যান’-ই তাঁকে বলিউডের সামনের সারিতে পৌঁছে দেয়। সেই ছবিই হয়ে ওঠে তাঁর সাফল্যের মোড় ঘোরানো অধ্যায়।

বিবেক বলেন, “বছর কয়েক আগে ও যখন প্রথম জাতীয় পুরস্কার পেল, আমি অভিনন্দন জানাই। শাহরুখ হেসে বলেছিল, ‘সব শুরু হয়েছিল তোমার কাছ থেকে, বিবেক। রাজু অবশেষে জেন্টলম্যান হয়ে গেল।’


```