Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আরও ১০০ বছর রাজত্ব করো', জন্মদিনে শাহরুখকে জাপটে ধরে চুমু ফারহার!

আলিবাগের জন্মদিনের পার্টিতে শাহরুখ খানের গালে চুম্বন এঁকে শুভেচ্ছা ফারহা খান। লিখলেন— ‘শুভ জন্মদিন শাহরুখ, আরও ১০০ বছর রাজত্ব করো।’

'আরও ১০০ বছর রাজত্ব করো', জন্মদিনে শাহরুখকে জাপটে ধরে চুমু ফারহার!

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 November 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন মানেই মুম্বইয়ের বান্দ্রায় মন্নতের সামনে মানুষের ঢল। রাজপথে ভিড় জমে তাঁর এক ঝলক দেখার আশায়। বাদশার জন্মদিন যেন প্রতি বছরই হয়ে ওঠে এক উৎসব। তবে এ বছর সেই চেনা ছবিটা একটু অন্যরকম। কারণ, এ বছর মন্নতে নেই শাহরুখ খান।

এই মুহূর্তে শাহরুখের বাড়িতে চলছে মেরামতি ও নতুন কনস্ট্রাকশনের কাজ। ফলে আপাতত তিনি মায়ানগরীর মধ্যেই নতুন এক অ্যাপার্টমেন্টে থাকছেন। তাই জন্মদিনে মন্নতের বারান্দায় হাত নাড়বেন কি না, তা নিয়ে ছিল অনুরাগীদের কৌতূহল।

একজন অনুরাগী ‘এক্স’-এ প্রশ্ন করেছিলেন, “এবার মন্নতে এসে আমাদের দেখা দেবেন?” উত্তরে শাহরুখ খান রসিক ভঙ্গিতে বলেন, “হ্যাঁ, অবশ্যই। তবে এবার শক্ত টুপি পরতে হবে!”

জন্মদিনের আগের রাতেই শাহরুখ আয়োজন করেছিলেন আলিবাগে এক প্রাইভেট পার্টির। সেখানে উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা ফারহা খান, করণ জোহর, রানি মুখোপাধ্যায়, অনন্যা পাণ্ডে-সহ বলিউডের আরও কয়েকজন তারকা।

ফারহা খান নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন এক বিশেষ মুহূর্ত। গোলাপি পোশাকে শাহরুখের গালে চুমু খাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন শাহরুখ… আরও ১০০ বছর রাজত্ব করো।”

শুধু জন্মদিন নয়, এই বছর শাহরুখের জীবনে যুক্ত হয়েছে আরও এক বড় অর্জন। Hurun India Rich List ২০২৫ অনুসারে, বলিউডের এই ‘বাদশা’ এবার আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছেন বিলিয়নেয়ার ক্লাবে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছুঁয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১২,৪৯০ কোটি টাকা। ৩৩ বছরের দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথম শাহরুখ খান পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় একেবারে শীর্ষে উঠেছেন।


```