টুইস্ট ছাড়া কি গসিপ জমে? নায়ক অবিবাহিত, ভীষণ পরিচিত মুখ। দেখলেই আমজনতা বলেন, 'আহা'! ওদিকে প্রেমিকাটি বেশ কয়েক বছর হল বিয়ে করেছেন। সন্তানও আছে। তাঁকে নিয়েও এযাবৎ কোনও গসিপই ছিল না! কিন্তু মন, বড় অবুঝ এই মন!
.png.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 August 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্দরে কত কী যে ঘটে! কিছু সামনে আসে। আবার কিছু থেকে যায় অন্তরালে। এই যেমন সাম্প্রতিক কালে টলিপাড়ার এক সুদর্শন শান্ত নায়ককে নিয়ে বিস্তর আলোচনা। তিনি নাকি প্রেমে পড়েছেন! ভাবতে পারেন, এ আর নতুন কী? প্রেম আচ্ছে হ্যায়!
কিন্তু টুইস্ট ছাড়া কি গসিপ জমে? নায়ক অবিবাহিত, ভীষণ পরিচিত মুখ। দেখলেই আমজনতা বলেন, 'আহা'! ওদিকে প্রেমিকাটি বেশ কয়েক বছর হল বিয়ে করেছেন। সন্তানও আছে। তাঁকে নিয়েও এযাবৎ কোনও গসিপই ছিল না! কিন্তু মন, বড় অবুঝ এই মন!
আর সেই মনই নাকি ঘেঁটে দিয়েছেন যাবতীয় হিসেব নিকেষ। একসঙ্গে বেশ কিছু প্রজেক্টে পরপর কাজ। আর তাতেই নাকি প্রেম হয়ে গিয়েছে দু'জনের। আর এই প্রেমের টানেই নাকি এই মুহূর্তে স্বামী-সংসার ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন সেই অভিনেত্রী। অভিনেত্রী কিন্তু বয়সে নায়কের থেকে খানিক বড়। মিষ্টিভাসি, শান্ত, তাঁর নামেই লুকিয়ে আছে সুরের ঝঙ্কার। ওদিকে নায়কের চরিত্রেও 'দাগ' নেই একফোঁটাও! দু'জনের জীবনেই রয়েছে স্ট্রাগল। দু'জনেই উঠে এসেছেন মধ্যবিত্ত পরিবার থেকে। সামলেছেন নানা ঝড়ঝাপটা।
সব ঠিকই ছিল, তবে নায়িকার 'বিবাহিত' ট্যাগেই মুখভার অনেকেরই। যদিও সম্পর্ক নিয়ে মুখ খোলা তো দূর, ভীষণ সাবধানী দু'জনেই। এর পরিণতি আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।