Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোহম মজুমদার দায়ী নন! বিচ্ছেদ কেন হয়েছিল? মুখ খুললেন শোলাঙ্কি

২০১৮ সালের গোড়ায় স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। প্রেমপর্ব দীর্ঘ দিনের। বিয়ের পর স্বামীর সঙ্গে পাড়ি দেন নিউজিল্যান্ডে। কিছু দিন সব ঠিকঠাক চললেও, ধীরে ধীরে তৈরি হয় দূরত্ব।

সোহম মজুমদার দায়ী নন! বিচ্ছেদ কেন হয়েছিল? মুখ খুললেন শোলাঙ্কি

শেষ আপডেট: 1 August 2025 16:03

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু। আজ বাংলা সিনেমা, ওয়েব সিরিজে সমানভাবে ব্যস্ত তিনি। শোলাঙ্কি রায় এখন টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। কিন্তু কাজের বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। বিশেষ করে তাঁর বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে।

২০১৮ সালের গোড়ায় স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। প্রেমপর্ব দীর্ঘ দিনের। বিয়ের পর স্বামীর সঙ্গে পাড়ি দেন নিউজিল্যান্ডে। কিছু দিন সব ঠিকঠাক চললেও, ধীরে ধীরে তৈরি হয় দূরত্ব। দেশে ফিরে আসেন অভিনেত্রী, কমতে থাকে যোগাযোগ। পরে জানা যায়, তাঁদের ডিভোর্স হয়েছে। কিন্তু কেন? তা নিয়ে জল্পনা ছিলই। এ  যাবৎ এ নিয়ে মুখ খোলেননি শোলাঙ্কি। তবে সম্প্রতি এক পডকাস্টে এ নিয়েই অকপট নায়িকা।

শোলাঙ্কির স্পষ্ট স্বীকারোক্তি, “আমাদের সমস্যাটা হয়েছিল দূরত্ব নিয়ে। আমি যখন কাজ সেরে উঠি, ও তখন ঘুম থেকে উঠে অফিসের জন্য বেরিয়ে যেত। বিয়েটা হয়েছিল ঠিকই, কিন্তু আমরা এক ছাদের নিচে, একসঙ্গে থাকিনি কোনও দিন। এক পর্যায়ে বুঝতে পারি, যা হচ্ছে কারও জন্যই তা ভাল দিকে যাচ্ছে না। ওঁর পক্ষে সব ছেড়ে এখানে থাকা সম্ভব নয়, আমার পক্ষেও নয়। চেষ্টা করেছিলাম, ছ’মাসের মতো লড়াই চালিয়ে গিয়েছিলাম। লাভ হয়নি।”

সমাজে ডিভোর্স এখনও ট্যাবু। বিচ্ছেদের পর অনেকেই ধরে নেন নেপথ্যে দায়ী হয়তো পরকীয়াই। শোলাঙ্কির ক্ষেত্রেও এই গুঞ্জন চলেছিল বেশ কয়েক বছর। দায়ী করা হয়েছিল অভিনেতা সোহম মজুমদারকে। অনেকেই ভেবেছিলেন, শোলাঙ্কির মুম্বইয়ে যাওয়ার পেছনে সোহমের ভূমিকা আছে। যদিও এই জল্পনা উড়িয়ে দেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দেন, “সোহম আর আমি খুব ভালো বন্ধু। আর কিছু নয়।”

কাজের দিক থেকেও শোলাঙ্কি এগিয়ে চলেছেন নিজের ছন্দে। ‘ইচ্ছেনদী’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘গাঁটছড়া’র মতো জনপ্রিয় ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন ওয়েব সিরিজ ও ছবিতেও। ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে ফের নতুন উদ্যমে ছুটছেন শোলাঙ্কি। আর প্রেম? দ্য ওয়ালের কাছে তাঁর দাবি, তিনি নাকি সিঙ্গল। যদিও টলিউডের অন্দর সে দাবি করে না!


```