Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাহাড়ি রাস্তায় ভালবাসার ইজহার, গানে গানে প্রেম গাঢ় দেব-শুভশ্রীর

স্কুল জীবনের নস্টালজিয়া, শুরুর প্রেমের হাতছানি, আর নিষ্পাপ চাহনিকে সঙ্গী করে দেব-শুভশ্রী হারিয়ে যাওয়া প্রেমের সাক্ষী থাকলে তামাম দর্শক।

পাহাড়ি রাস্তায় ভালবাসার ইজহার, গানে গানে প্রেম গাঢ় দেব-শুভশ্রীর

দেব-শুভশ্রী

শেষ আপডেট: 7 July 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: কতটা পথ পেরলে তবে পথিক হওয়া যায়? কতটা অপেক্ষার পর দেখা মেলে 'ধূমকেতু'র? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল এ যাবৎ। ছবি মুক্তি ১৪ অগস্ট। অথচ গান কেন আসছে না? কেন হচ্ছে না প্রচার? দর্শকদের সীমাহীন প্রশ্ন। অবশেষে 'গানে গানে' এল সে। মুক্তি পেল ছবির প্রথম গান।

স্কুল জীবনের নস্টালজিয়া, শুরুর প্রেমের হাতছানি, আর নিষ্পাপ চাহনিকে সঙ্গী করে দেব-শুভশ্রী হারিয়ে যাওয়া প্রেমের সাক্ষী থাকলে তামাম দর্শক। পাহাড় ঘেরা রাস্তা, দেশু'র খুনসুটি আর শ্রেয়া-অরিজিতের যুগলবন্দীর জন্য প্রথম গানই হিট। মুক্তি পেয়েছেন ঘণ্টা খানেক আগে অথচ ভিউজ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

 

 

গানটি শুট হয়েছিল প্রায় বছর ন'য়েক আগে। অথচ কম্পোজিশন থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি আজও প্রাসঙ্গিক। নজর কেড়েছে শুভশ্রীর নিষ্পাপ চাহনি। আর দেবের প্রেম নিবেদনের আকুলতা।

এই ছবি নিয়ে শুধু যে শহরকেন্দ্রিক উন্মাদনা তা তো নয়, গ্রাম-মফঃস্বলেও আপাতত একটাই প্রশ্ন, ছবি আসছে কবে? বাংলা ছবির ইতিহাসে ৯ বছর পেরিয়ে যাওয়ার পরেও কোনও ছবি নিয়ে এ হেন উন্মাদনা বিরল। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। শহুরে দর্শককে হলমুখী করতে এই নাম যথেষ্ট। এখনও সেভাবে প্রচার শুরু হয়নি ছবি। তবে দর্শকদের প্রত্যাশা ক্রমশই বাড়ছে। 


```