ছবির পটভূমে রয়েছে কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির ভারতের সীমান্ত রক্ষায় দুঃসাহসিক যুদ্ধ ও আত্মত্যাগের মর্মন্তুদ ও সাফল্যের কাহিনি।

একশো বিশ বাহাদুর সিনেমা ভারতের বাজারে গত সাতদিনে ১৫ কোটি টাকা।
শেষ আপডেট: 28 November 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের পটভূমিকায় নির্মিত ফারহান আখতার অভিনীত ‘একশো বিশ বাহাদুর’ সিনেমাকে করমুক্ত ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ছবির পটভূমে রয়েছে কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির ভারতের সীমান্ত রক্ষায় দুঃসাহসিক যুদ্ধ ও আত্মত্যাগের মর্মন্তুদ ও সাফল্যের কাহিনি। বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এক্স বার্তায় জানান, ২৮ নভেম্বর থেকে এই সিনেমাটি দিল্লিতে করমুক্ত টিকিটে দেখা যাবে।
মুখ্যমন্ত্রীর কথায়, ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধে রেজাং লা গিরিপথে ১৩ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির ১২০ জন সেনা ও অফিসারের অসাধারণ নৈপুণ্য, নেতৃত্ব এবং বলিদানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। করমুক্ত হওয়ার ফলে দিল্লিতে এই সিনেমার টিকিটের দাম পড়বে (পিভিআর মোবাইল অ্যাপ)-
ক্ল্যাসিক রো- ৩০৫.০৮ টাকা
প্রাইম রো- ৩৪৭.৪৬ টাকা।
মূল টিকিটের প্রাইম রোয়ে দাম ছিল ৪১০ টাকা। সেখান থেকে বাদ পড়ছে ৬২.৫৪ টাকা কর। ১৮ শতাংশ জিএসটি বাদ পড়তে চলেছে।
সিনেমা সম্পর্কিত একটি ট্র্যাকার জানাচ্ছে, একশো বিশ বাহাদুর সিনেমা ভারতের বাজারে গত সাতদিনে ১৫ কোটি টাকা। ছবির কেন্দ্রীয় চরিত্রটি হল মেজর শয়তান সিং ভাটির অনন্য সাধারণ নেতৃত্ব, যুদ্ধ কৌশল ও বীর বলিদানের। তাঁর এই আত্মত্যাগ পরবর্তীকালের সেনাবাহিনীর জওয়ানদের কাছে আদর্শের প্রতীক হয়ে রয়েছে।
অভিনেতা ফারহান খান এর আগে বলেছিলেন, আমি আশা করি এই ছবিটিকে করমুক্ত করা হবে। যাতে আরও বেশি করে মানুষ এই সিনেমা দেখে জওয়ানদের লড়াই ও বলিদানের ইতিহাস প্রত্যক্ষ করতে পারে। ছবিটির পরিচালক রজনীশ ‘রাজি’ ঘাই। ফারহান আখতার মেজর শয়তান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিতে দেখা গিয়েছে, কীভাবে ৩০০০ চিনা সেনার সঙ্গে অসম যুদ্ধ করে দেশরক্ষা করেছিলেন ১২০ বাহাদুর। ছবিতে শয়তান সিংয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশি খান্না। প্রযোজনা করেছে ফারহানের এক্সেল এন্টারটেইনমেন্ট। এই ছবির প্রশংসা করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। তিনি বলেছেন, ভাল বার্তাবাহী ভাল ছবি।