এই দিনেই জন্মদিন দুই খ্যাতনামা মাসতুতো দিদি-ভাই ফারহান আখতার (Farhan Akhtar) ও ফারাহ খানের (Farah Khan)।
.jpeg.webp)
ইনস্টাগ্রামে (Instagram) দুটি ছবি শেয়ার করেন জোয়া। প্রথমটি তাঁদের ছোটবেলার, যেখানে একসঙ্গে ধরা দিয়েছেন ফারহান ও ফারাহ।
শেষ আপডেট: 9 January 2026 11:46
দ্য ওয়াল ব্যুরো: ৯ জানুয়ারি বলিউডের (Bollywood) ক্যালেন্ডারে একটি বিশেষ দিন। এই দিনেই জন্মদিন দুই খ্যাতনামা মাসতুতো দিদি-ভাই ফারহান আখতার (Farhan Akhtar) ও ফারাহ খানের (Farah Khan)। শুক্রবার এই দুই ভাইবোনকে আবেগস্পর্শী শুভেচ্ছা জানালেন পরিচালক তথা ফারহানের নিজের বোন জোয়া আখতার (Zoya Akhtar)। শুক্রবার ফারাহ খান পা দিলেন ৬১ বছরে, আর ফারহান আখতার পালন করছেন তাঁর ৫২-তম জন্মদিন।
ইনস্টাগ্রামে (Instagram) দুটি ছবি শেয়ার করেন জোয়া। প্রথমটি তাঁদের ছোটবেলার, যেখানে একসঙ্গে ধরা দিয়েছেন ফারহান ও ফারাহ। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, পরিবারকে ঘিরে রেখে একসঙ্গে জন্মদিনের কেক কাটছেন দুই ভাইবোন। ছবির ক্যাপশনে জোয়ার আদুরে বার্তা, ফারাহ মানে আনন্দ, ফারহান মানে খুশি। এর চেয়ে সঠিক নাম আর হতে পারে না। লাভ ইউ, ক্যাপ্রি-৯। শুভ জন্মদিন। ঘরোয়া পরিবেশেই মধ্যরাতে (midnight birthday celebration) জন্মদিন উদ্যাপন করেন ফারাহ ও ফারহান। পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটেন তাঁরা, গানের তালে তালে জমে ওঠে উদ্যাপন।
অনেকেই জানেন না, ফারাহ খান ও ফারহান আখতার আসলে তুতো ভাইবোন। ফারাহর মা মেনকা ইরানি (Menaka Irani) এবং ফারহানের মা হানি ইরানি (Honey Irani) দুই বোন। একই পরিবারের দুই সদস্য হয়েও দু’জনেই নিজেদের জায়গায় বলিউডে আলাদা করে সাফল্যের ছাপ রেখেছেন।
৬১ বছরে পা দিয়ে ফের চর্চায় ফারাহ খানের (Farah Khan fitness journey) ব্যক্তিগত জীবন ও ফিটনেস। ওজন কমানোর গল্প, সুস্থ থাকার মন্ত্র— সবই আগেই অকপটে ভাগ করে নিয়েছেন তিনি। ২০২৫ সালের ৩১ মার্চ নিজের ইউটিউব শো (YouTube show)–তে ঘরের রাঁধুনি দিলীপের সঙ্গে আড্ডায় ফারাহ জানান, তিনি দিনে মাত্র দু’বার খান। তাঁর কথায়, আমি দিনে শুধু দু’বার খাওয়ার চেষ্টা করি— লাঞ্চ আর ডিনার। সন্ধে সাড়ে ৭টার মধ্যে ডিনার। ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent Fasting) বহুদিন ধরেই করছি। ‘ঝলক’-এর আগেই ওজন কমিয়েছিলাম,” বলেন ফারাহ।
২০২৫ সালের নভেম্বর মাসে সোহা আলি খানের (Soha Ali Khan) পডকাস্ট All About Her–এ ফারাহ খোলাখুলি জানান, ওজন কমাতে তাঁর লেগেছে প্রায় সাত বছর (weight loss journey)। বাচ্চা হওয়ার ৪-৫ বছর পর আমাকে টামি টাক সার্জারি (tummy tuck surgery) করাতে হয়েছিল। অতিরিক্ত মেদ ছিল খুব বেশি, স্বীকার করেন তিনি। সেই সঙ্গে ওয়েলনেস স্পা-তে (wellness spa) ভিটামিন ড্রিপস ও লিম্ফ্যাটিক ম্যাসাজ নেওয়ার কথাও জানান।
স্কিনকেয়ার (skincare routine) নিয়েও অকপট ফারাহ। পডকাস্টে তিনি বলেন, বাচ্চা হওয়ার আগে আমি খুবই পাতলা ছিলাম। কিন্তু ত্বকের অবস্থা ভয়ানক ছিল। কাজের চাপে ব্লো ড্রাই পর্যন্ত করার সময় পেতাম না। একটানা দিন-রাত শুটিং চলত। তবে ৫০ পেরোনোর পর ছবিটা বদলায়। ৫০-এর পর থেকে আমি নিয়মিত স্কিন ডাক্তারের কাছে যাই এবং হেয়ার ভিটামিন (hair vitamins) নিই, হাসিমুখে স্বীকারোক্তি ফারাহর।
বলিউডে (Hindi film industry) যেখানে গ্ল্যামার আর পর্দার আড়ালের লড়াই পাশাপাশি চলে, সেখানে ফারাহ ও ফারহানের জন্মদিন যেন শুধু সেলিব্রেশন নয়— পরিবার, অতীতের দিনযাপন আর নতুন ছন্দে প্রাণের গল্পের এক মলাটের ভালবাসার সংকলন।